গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকার ব্যস্তজীবনের অবসরে ভিন্নধর্মী সংযোজন ‘অ্যাকুরিয়াম পার্ক’

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২০:১৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪২ এএম ২০২৬
ঢাকার ব্যস্তজীবনের অবসরে ভিন্নধর্মী সংযোজন ‘অ্যাকুরিয়াম পার্ক’
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন বিনোদন ও শিক্ষণীয় কেন্দ্র ‘অ্যাকুরিয়াম পার্ক’। জলজ জগৎ, বৈচিত্র্যময় মাছ, পাখি, প্রকৃতি এবং বিনোদনের এক অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই পার্কটি ব্যস্ত নগরজীবনের ক্লান্তি দূর করতে দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।  ‘লাভ ফর হবি লিমিটেড’-এর অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে এই পার্কটি পরিচালনা করছে কর্তৃপক্ষ। পরিবার, শিশু-কিশোর ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি অবসর কাটানোর এক আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে।

পার্কের প্রধান আকর্ষণগুলো হলো-
অ্যাকুরিয়াম গ্যালারি: বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ও রঙিন মাছে সমৃদ্ধ এই গ্যালারি দর্শনার্থীদের জলজ জগতের সঙ্গে পরিচিত করে তোলে।

বার্ড অ্যাভিয়ারি: এখানে দর্শনার্থীরা খুব কাছ থেকে বিভিন্ন প্রজাতির বিদেশি ও আকর্ষণীয় পাখি দেখার সুযোগ পান, যা শিশুদের মধ্যে বন্যপ্রাণীর প্রতি দায়িত্ববোধ তৈরি করে।  

কৃত্রিম জলপ্রপাত: পার্কের ভেতরে অবস্থিত ৪০ ফুট উচ্চতার কৃত্রিম জলপ্রপাত এবং এর চারপাশের সবুজ পরিবেশ দর্শনার্থীদের মন জুড়িয়ে দেয়।  

ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা: মাছকে খাবার দেওয়া, নির্দিষ্ট ব্যবস্থাপনায় মাছ ধরার অভিজ্ঞতা, বার্ড ফটোগ্রাফি এবং ৩৬০ ডিগ্রি ফটো বুথ পার্কের আকর্ষণকে আরও বাড়িয়ে দিয়েছে।  

শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ও কুইজ প্রতিযোগিতা: স্কুল শিক্ষার্থীদের জন্য পার্কটিতে প্রবেশ টিকিটে ৫০ শতাংশ বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে- যাতে তারা শিক্ষা সফরে এসে আনন্দের পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারে। এ ছাড়া শিশুদের শেখার আগ্রহ বাড়াতে পার্ক পরিদর্শনের ওপর ভিত্তি করে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিজয়ী শিশুরা পুরস্কার হিসেবে আকর্ষণীয় ‘টেরারিয়াম’ জিতে নিতে পারবে।  রাজধানীর যান্ত্রিক ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে পরিবার ও প্রিয়জনদের নিয়ে প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে ঘুরে আসতে পারেন আগারগাঁওয়ের এই নতুন ঠিকানায়।  

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

মানুষ সভ্যতার শুরু থেকেই সন্ধান করলেও প্রতিষ্ঠা পায়নি শান্তি
২১ সেপ্টেম্বর ২০২৬

মানুষ সভ্যতার শুরু থেকেই সন্ধান করলেও প্রতিষ্ঠা পায়নি শান্তি

পৃথিবীর ইতিহাসে এমন একটি দিন খুব কমই আছে- যার সঙ্গে মানুষের অস্তিত্বের এত নিবিড় সম্পর্ক। শান্তি ছাড়া...

সারাদিন কর্মব্যস্ততার স্বামীর প্রশংসায় সব ক্লান্তি ভুলে যান স্ত্রী
২১ সেপ্টেম্বর ২০২৬

সারাদিন কর্মব্যস্ততার স্বামীর প্রশংসায় সব ক্লান্তি ভুলে যান স্ত্রী

সংসার মানেই শুধু ঘর, দায়িত্ব আর ব্যস্ততা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, অভিমান, যত্ন, ত্যাগ আর এক...

অফিস বা স্কুলের টিফিনে একঘেয়েমি কাটাতে তিন পদ
২১ সেপ্টেম্বর ২০২৬

অফিস বা স্কুলের টিফিনে একঘেয়েমি কাটাতে তিন পদ

প্রতিদিনের টিফিনে ভাত, রুটি-তরকারি কিংবা একই ধরনের খাবার দেখতে দেখতে অনেকেরই খাওয়ার আগ্রহ কমে যায়। অ...

মুখের চেয়ে ঘাড় বেশি কালো দেখায় যেসব কারণে
২১ সেপ্টেম্বর ২০২৬

মুখের চেয়ে ঘাড় বেশি কালো দেখায় যেসব কারণে

আয়নায় তাকালে অনেকেরই দেখা যায়, মুখের তুলনায় ঘাড়ের ত্বক কিছুটা কালো দেখাচ্ছে। বিশেষ করে ছবি তোলার সময়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই