গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১০ আগস্ট ২০২৬

মেনু

জলবায়ু সহনশীল আশাব্যঞ্জক প্রবাল প্রাচীরের সন্ধান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১৮:০৪ এএম ২০২৬
জলবায়ু সহনশীল আশাব্যঞ্জক প্রবাল প্রাচীরের সন্ধান
ছবি

বিশ্বের প্রবাল প্রাচীরগুলো সমুদ্রের মোট জলজ জীবনের প্রায় এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশের বেঁচে থাকার রসদ জোগায় -ছবি রয়টার্স

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে প্রবাল প্রাচীর ধ্বংসের আশঙ্কা যখন ক্রমেই বাড়ছে, তখন নতুন এক গবেষণায় আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে। গবেষকেরা জানিয়েছেন, আগের অনুমানের তুলনায় প্রায় তিনগুণ বেশি প্রবাল প্রাচীর বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর চাপ সহ্য করে টিকে থাকতে সক্ষম।

সাম্প্রতিক এই গবেষণায় প্রায় এক লাখ ছেষট্টি হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এমন প্রবাল প্রাচীরের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে; যা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করে টিকে থাকতে এবং পুনরুদ্ধার করতে সক্ষম।

বিশ্বের প্রবাল প্রাচীর সমুদ্রের মোট জলজ জীবনের প্রায় এক-চতুর্থাংশের বেঁচে থাকার রসদ জোগায়। কিন্তু বর্তমানে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, দূষণ এবং ঘন ঘন ক্রান্তীয় ঝড়ের কারণে সৃষ্ট বিবর্ণতা বা ব্লিচিংয়ের ফলে এই বাস্তুতন্ত্র চরম সংকটের মুখে রয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, অনেক প্রবাল প্রাচীর স্থায়ীভাবে ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

গবেষণায় ৪৫ হাজার প্রবাল প্রাচীরের তথ্য বিশ্লেষণ করা হয় এবং কয়েক দশকের জলবায়ু ও সমুদ্রসংক্রান্ত উপাত্ত পর্যালোচনা করা হয়। এর ভিত্তিতে ৭১টি দেশ ও শতাধিক অঞ্চলে জলবায়ু সহনশীল প্রবাল প্রাচীরের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ক্যারিবীয়, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের এমন কিছু অঞ্চল রয়েছে, যা এর আগে কখনো এই ধরনের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির প্রবাল সংরক্ষণ শাখার পরিচালক ও গবেষণার অন্যতম লেখক এমিলি ডার্লিং বলেন, প্রবাল প্রাচীরকে অনেক সময় এমন একটি বাস্তুতন্ত্র হিসেবে বিবেচনা করা হয়, যা আর টিকে থাকতে পারবে না। কিন্তু নতুন গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ করছে এবং নতুন করে আশার আলো দেখাচ্ছে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ এই দশকের শেষ নাগাদ স্থল ও সামুদ্রিক পরিবেশের অন্তত ত্রিশ শতাংশ সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে, যা ‘ত্রিশে ত্রিশে’ লক্ষ্য হিসেবে পরিচিত। নতুন এই গবেষণা সেই পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এমিলি ডার্লিং আরো বলেন, বর্তমানে মাত্র আটাশ শতাংশ প্রবাল প্রাচীর সংরক্ষিত এলাকার আওতায় রয়েছে। ফলে সীমিত সম্পদ কোথায় ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই গবেষণা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে। তার মতে, আসন্ন বড় ধরনের এল নিনো পরিস্থিতির প্রেক্ষাপটে এই তথ্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির গ্লোবাল মেরিন প্রোগ্রামের নির্বাহী পরিচালক স্টেসি জুপিটার বলেন, এই গবেষণা সরকারগুলোকে সীমিত অর্থ ও সম্পদ সঠিকভাবে ব্যবহারের ক্ষেত্রে সহায়তা করবে। তার মতে, যেসব প্রবাল প্রাচীর ইতিমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং বাস্তুতন্ত্র হিসেবে কার্যকারিতা হারিয়েছে, সেগুলোর ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হতে পারে।

গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে প্রবাল প্রাচীরের অস্তিত্ব নিয়ে যে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল, এই নতুন অনুসন্ধান সেই সংকটের মধ্যেও সংরক্ষণ ও পুনরুদ্ধারের সম্ভাবনাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

মধ্যবয়সে দীর্ঘক্ষণ টিভি দেখলে কমতে পারে মস্তিষ্কের সক্ষমতা
০৯ আগস্ট ২০২৬

মধ্যবয়সে দীর্ঘক্ষণ টিভি দেখলে কমতে পারে মস্তিষ্কের সক্ষমতা

টেলিভিশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো মধ্যবয়সীদের ভবিষ্যতে মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর নেতিবাচ...

ট্রাম্প-সমর্থিত প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা
০৯ আগস্ট ২০২৬

ট্রাম্প-সমর্থিত প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দেশটির বিভিন্ন স্থ...

হাসপাতালের ভুলে দুই পরিবারে বড় হলেন দুই নারী
০৯ আগস্ট ২০২৬

হাসপাতালের ভুলে দুই পরিবারে বড় হলেন দুই নারী

চীনের একটি হাসপাতালে জন্মের পর ভুলবশত অদলবদল হয়ে যাওয়া দুই নারী ৩৭ বছর পর নিজেদের প্রকৃত পরিবার সম্প...

মমতার গাড়িতে হামলার অভিযোগ, অল্পের জন্য রক্ষা
০৯ আগস্ট ২০২৬

মমতার গাড়িতে হামলার অভিযোগ, অল্পের জন্য রক্ষা

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার (০৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে