গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

মুখ-মাড়ি-গলায় নীরবে আঘাত হানে সিগারেটের ধোঁয়া

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:০৪ এএম ২০২৬
মুখ-মাড়ি-গলায় নীরবে আঘাত হানে সিগারেটের ধোঁয়া
ছবি

ছবি সংগৃহীত

ধূমপান যে শুধু ফুসফুসের ক্ষতি করে- এমন ধারণা অনেকেরই। অথচ প্রতিদিন অতিরিক্ত সিগারেটের ধোঁয়া নীরবে আঘাত হানতে পারে মুখ, জিভ, মাড়ি ও গলাতেও।

শুরুতে মুখে ছোট একটি ঘা, গলা ব্যথা বা স্বরের পরিবর্তনের মতো সাধারণ উপসর্গ দেখা দিলেও অনেকেই সেগুলোকে গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকদের মতে, এসব লক্ষণের কিছু মুখ ও গলার ক্যানসারের প্রাথমিক সতর্ক সংকেত হতে পারে। তাই বিশেষ করে নিয়মিত ধূমপায়ীদের এসব লক্ষণ সম্পর্কে সচেতন থাকা জরুরি।

চিকিৎসকদের ভাষ্য- অল্পবয়সি ও মধ্যবয়সিদের মধ্যেও মুখ এবং গলার ক্যানসারের প্রবণতা বাড়ছে। ধূমপান ও তামাকজাত পণ্য সেবন এ ধরনের ক্যানসারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, রোগটি অনেক সময় প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। কারণ শুরুতে যে উপসর্গগুলো দেখা দেয়, সেগুলো সাধারণ অসুস্থতার লক্ষণ বলেই মনে হয়।

শেষজ্ঞদের মতে, নিচের লক্ষণগুলো দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধূমপায়ীরা যেসব লক্ষণ খেয়াল করবেন, তা হলো-

মুখে ঘা: মুখ বা ঠোঁটে এমন কোনো ঘা বা ক্ষত তৈরি হতে পারে- যা দুই থেকে তিন সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে সারবে না। সাধারণ ওষুধ ব্যবহার করেও যদি ক্ষত ভালো না হয়, তবে তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

জিহ্বায় আলসার: জিহ্বার নিচে বা গোড়ায় দীর্ঘস্থায়ী আলসার দেখা দিতে পারে। সাধারণ আলসার ২-৩ সপ্তাহের মধ্যে সেরে গেলেও ক্যানসারের ক্ষেত্রে ক্ষত দীর্ঘদিন থেকে যেতে পারে। পাশাপাশি জিহ্বা সাদা বা লালচে দাগ দেখা দিতে পারে। খাবার চিবানো, গিলতে বা কথা বলতে অস্বস্তি অনুভূত হতে পারে।

মাড়ির সমস্যা: মাড়িতে ফোলা, ফোস্কার মতো ক্ষত, বারবার সংক্রমণ বা রক্তপাত হলে সতর্ক হতে হবে। দীর্ঘদিন ধরে এসব সমস্যা থাকলে তা পরীক্ষা করানো জরুরি।

গলার স্বর পরিবর্তন: কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই যদি গলার স্বর বদলে যায় বা দুই থেকে তিন সপ্তাহের বেশি সময় ধরে গলা ব্যথা ও স্বর ভাঙা থাকে, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

কানে অকারণ ব্যথা: এক বা দুই কানে দীর্ঘদিন ধরে ব্যথা কিংবা কান থেকে পুঁজ বা রক্ত বের হওয়াও মুখ ও গলার ক্যানসারের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

দীর্ঘদিনের শুকনো কাশি: দীর্ঘ সময় ধরে কাশি, কাশির সঙ্গে রক্ত আসা বা দুর্গন্ধযুক্ত কফ বের হওয়া উদ্বেগজনক লক্ষণ। এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

করণীয়: এসব লক্ষণ থাকলেই যে ক্যানসার হয়েছে, এমন নয়। তবে উপসর্গগুলো যদি দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী হয়, তাহলে দেরি না করে নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ বা মুখগহ্বরের রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা করে আরোগ্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

সূত্র: অনলাইন

কেএমএএ/আপ্র/০৬.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

তেলের দাম বৃদ্ধি : অর্থনীতির ঘরে কি আগুন লাগবে?
২১ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম বৃদ্ধি : অর্থনীতির ঘরে কি আগুন লাগবে?

সাইফুল ইসলামতেলের দাম বাড়লে শুধু তেলের দামই বাড়ে- এমন সরল অর্থনীতি পৃথিবীতে কোথাও নেই। তেল এমন এক পণ...

আমাদের সময়, আমাদের দায়
২১ সেপ্টেম্বর ২০২৬

আমাদের সময়, আমাদের দায়

শাকিল কবিরকখনো কখনো মনে হয়, আমরা শুধু একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি না, বরং একটি কঠিন সামাজিক পরীক্ষার...

অযোগ্যতার চেয়েও বিপজ্জনক আত্মঅজ্ঞতা
১৯ সেপ্টেম্বর ২০২৬

অযোগ্যতার চেয়েও বিপজ্জনক আত্মঅজ্ঞতা

ড. খালিদুর রহমানএকজন মানুষ অযোগ্য হতে পারেন। জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা কিংবা নেতৃত্বের প্রয়োজনীয় গুণাব...

বেতন বাড়ছে, এবার কাজের মানও বাড়ুক
১৯ সেপ্টেম্বর ২০২৬

বেতন বাড়ছে, এবার কাজের মানও বাড়ুক

শফিক আর. ভূঁইয়াসরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল অনুমোদন করেছে সরকার। যথারীতি সিদ্ধান্তটি নিয়ে স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই