গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

যশোরে রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

জেলা প্রতিনিধি, যশোর

জেলা প্রতিনিধি, যশোর

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৮ এএম ২০২৬
যশোরে রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

জাহাঙ্গীর আলম: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

‘সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (দ্বিতীয় পর্ব)’ শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুর ইসলামসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর নতুন করে ভূমি অফিস ভবন নির্মাণের প্রয়োজনীয়তা এবং এতে নতুন সুযোগ-সুবিধা সংযোজনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সেবা দেওয়া। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সেবার মানও নিশ্চিত করতে হবে। এমন মানসম্মত সেবা দিতে হবে, যেখানে কোনো প্রশ্ন বা অভিযোগের সুযোগ থাকবে না। সরকার এ ধরনের সেবা নিশ্চিত করতে চায়।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরে ভবন প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। 
সানা/আপ্র/৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে হাওয়া মেশিনের বাতাস ঢোকানোর অভিযোগ, দোকানমালিক গ্রেফতার
০৭ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে হাওয়া মেশিনের বাতাস ঢোকানোর অভিযোগ, দোকানমালিক গ্রেফতার

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন ব্যবহার করে আট বছর বয়সী এক শিশ...

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে গিয়ে হৃদরোগে দফাদারের মৃত্যু
০৭ নভেম্বর ২০২৬

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে গিয়ে হৃদরোগে দফাদারের মৃত্যু

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রাজধানী ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে গিয়ে...

লক্ষ্মীপুরে ভূমি অফিসে তহশিলদারদের আধিপত্য, উপেক্ষিত মন্ত্রণালয়ের নির্দেশনা
০৭ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে ভূমি অফিসে তহশিলদারদের আধিপত্য, উপেক্ষিত মন্ত্রণালয়ের নির্দেশনা

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরের বিভিন্ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি, অতিরিক্ত অর্থ আদায় এবং কর্মকর্তা-কর্মচ...

টেকনাফের পাহাড়ে তিন মরদেহের খোঁজে যৌথ অভিযান, মেলেনি সন্ধান
০৭ নভেম্বর ২০২৬

টেকনাফের পাহাড়ে তিন মরদেহের খোঁজে যৌথ অভিযান, মেলেনি সন্ধান

কক্সবাজারের টেকনাফের লেদা-রঙ্গিখালীর দুর্গম পাহাড়ে মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালার আশপাশে তিনটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে