গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিতর্কের পেছনে ষড়যন্ত্র ও শয়তানের হাত দেখছেন জামায়াত আমির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৩৪ এএম ২০২৬
বিতর্কের পেছনে ষড়যন্ত্র ও শয়তানের হাত দেখছেন জামায়াত আমির
ছবি

ছবি সংগৃহীত

একের পর এক বিতর্কে জড়ানোর প্রেক্ষাপটে সিদ্ধান্ত গ্রহণে দলের নীতিনির্ধারকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সংগঠনের ভেতরের ‘ফেতনা’ ও সন্দেহজনক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং সংগঠনকে বিতর্কিত করতে বিভিন্ন ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) গাজীপুরের একটি মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির এবং নায়েবে আমিরদের নিয়ে আয়োজিত কেন্দ্রীয় শিক্ষাশিবিরে তিনি এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বক্তব্য জানানো হয়।

শফিকুর রহমান বলেন, যেসব কাজে সন্দেহের অবকাশ রয়েছে, সেসব থেকে দূরে থাকা ভালো। তাঁর ভাষায়, ‘শয়তান আমাদের সংগঠনের দিকে ঝাঁপিয়ে পড়েছে।’ এ কারণে দলের নেতাকর্মীদের একে অন্যের কর্মকাণ্ডের দিকে নজর রাখার পাশাপাশি অভ্যন্তরীণ ‘ফেতনা’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে দলটির আমির বলেন, সংগঠনকে বিতর্কিত করার জন্য যেকোনো ঘটনাকে শতগুণ বাড়িয়ে প্রচার করা হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় আল্লাহর সাহায্য কামনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর ওপর ভরসা রাখলে তা মোকাবিলা করা সম্ভব।

দলের দায়িত্বশীল ব্যক্তিরা মানবিক হলে সংগঠনও মানবিক রূপ লাভ করবে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তাঁর মতে, সংগঠন মানবিক হলে এর প্রভাব গোটা দেশের ওপর পড়বে।

জেলা আমিরসহ দলের দায়িত্বশীল ও রুকনদের নিজেদের অবস্থান মূল্যায়নের পরামর্শ দিয়ে জামায়াত আমির বলেন, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের ঈমান ও নৈতিক অবস্থান আরো শক্ত করতে হবে।

জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ ও কোরবানির কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, তাঁদের ত্যাগ আল্লাহ কবুল করেছেন। তাঁর ইচ্ছাতেই সংগঠনের শীর্ষ কয়েকজন দায়িত্বশীলকে তিনি নিজের কাছে তুলে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

নতুন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি কাশ্মির, ফিলিস্তিন ও মিশরের মুসলিমরা আরো বেশি কষ্ট ও ত্যাগ স্বীকার করছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলের নেতাকর্মীদের ওপর ‘জুলুম-নির্যাতনের’ অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর তাঁরা তিন ঘণ্টার জন্যও নির্বিঘ্নে বসতে পারেননি। অনেক সময় তিন দিনের কাজ তিন ঘণ্টায় করতে হয়েছে এবং কাজ অসমাপ্ত রেখেই বের হয়ে যেতে হয়েছে। এখনকার বাস্তবতায় দলের নেতাকর্মীদের নিজেদের মূল্যায়ন এবং ঈমানকে আরো দৃঢ় করার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদূদীর প্রসঙ্গও টানেন দলটির আমির। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে মওদূদী কোরআন ও সুন্নাহর গভীরে গিয়ে উম্মাহর জন্য কিছু রেখে যাওয়ার চেষ্টা করেছেন। তবে তিনি সঠিক এবং অন্যরা বেঠিক-এমন দাবি জামায়াত করে না। দ্বীনের জন্য মওদূদীর দীর্ঘ শ্রম এবং তাঁর লেখনির মাধ্যমে ইসলামী চিন্তাবিদ হিসেবে স্বীকৃতি পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

দলের নেতাকর্মীদের নৈতিকতার বিষয়ে সতর্ক করে শফিকুর রহমান বলেন, সংগঠনের আস্থার জায়গায় কেউ আঘাত করলে তাকে ছাড় দেওয়া হবে না। সর্বোচ্চ নৈতিক মানে পৌঁছানো সম্ভব না হলেও অন্তত ন্যূনতম নৈতিক মান বজায় রাখতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও ব্যক্তির নৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনার পরামর্শ দেন তিনি। প্রার্থীর হালাল উপার্জন, পারিবারিক ও সামাজিক অবস্থার দিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন জামায়াত আমির।

বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি দেশ ২৪ ঘণ্টা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। যদিও তিনি দেশটির নাম উল্লেখ করেননি, বক্তব্যের একপর্যায়ে ভারতের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রতিবেশীর অধিকার তাঁরা স্বীকার করেন; তবে বাংলাদেশের ওপর জুলুম করা তাঁরা মেনে নেবেন না।

এ ধরনের পরিস্থিতিতে নেতাকর্মীদের উত্তেজিত না হয়ে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি দায়িত্বশীলদের বক্তব্য দেওয়ার সময় আরো সতর্ক থাকার আহ্বান জানান।

দলের তারবিয়াতবিষয়ক কমিটির সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে শিক্ষাশিবিরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের অন্য নেতারা বক্তব্য দেন।
সানা/আপ্র/১০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলামের
২৬ সেপ্টেম্বর ২০২৬

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলামের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ধরে রেখে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ব...

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের
২৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনা...

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্...

ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 40 মিনিট আগে