গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগী হাসান মাসুদ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:০৬ এএম ২০২৬
অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগী হাসান মাসুদ
ছবি

ছবি সংগৃহীত

একসময় নিয়মিত অভিনয়ে ব্যস্ত থাকলেও দীর্ঘদিন ধরেই নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন হাসান মাসুদ। জীবনে পরিবর্তন এসেছে, এখন বেছে বেছে বিজ্ঞাপনের কাজ করেন তিনি। 

পাশাপাশি ধর্মীয় জীবনেও মনোযোগী হয়েছেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বর্তমান জীবন ও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ নিয়ে কথা বলেছেন হাসান মাসুদ তিনি বলেন, ‘আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। 

সেই কারণেই এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধার্মিক হয়ে গিয়েছি।’ নিজের জীবনে এই পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘আমি এবার হজ করেছি। যে কারণে ৪১ দিন ছিলাম ওখানে- মক্কা-মদিনায়। তবে আসলে আমার পরিবর্তনটা এসেছে আরও আগে থেকে। এখন পুরোপুরিই আমি পরিবর্তিত, সেটা বলতে পারেন।’


১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন হাসান মাসুদ। সাত বছর পর ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন তিনি। এরপর সাংবাদিকতায় যুক্ত হন। লম্বা সময় সাংবাদিকতা করেছেন তিনি। 

 

সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করেন হাসান মাসুদ। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৩ সালে অভিনয়ে অভিষেক হয় তার। 

 

এরপর ‘মেড ইন বাংলাদেশ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পান তিনি। 

 

‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ ও ‘বাতাসের ঘর’সহ বেশ কিছু নাটকে হাসান মাসুদের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

ডিসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাবেকি সাজে ফের আলোচনায় স্নিগ্ধা চৌধুরী
২৬ সেপ্টেম্বর ২০২৬

সাবেকি সাজে ফের আলোচনায় স্নিগ্ধা চৌধুরী

বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। অর্থন...

৩৫০ ঘণ্টায় তৈরি কালো গাউনে নজর কাড়লেন রাশমিকা
২৬ সেপ্টেম্বর ২০২৬

৩৫০ ঘণ্টায় তৈরি কালো গাউনে নজর কাড়লেন রাশমিকা

ইতালির মিলানে আয়োজিত আন্তর্জাতিক ফ্যাশন অনুষ্ঠান ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’-এ প্রথমবার অংশ নিয়েই নজর কেড়েছে...

জায়েদ খানের পাঠানো টাকা ফেরালেন অভিনেতা রিফাত চৌধুরী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জায়েদ খানের পাঠানো টাকা ফেরালেন অভিনেতা রিফাত চৌধুরী

হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে ১০ হাজার টাকা পাঠিয়...

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই