গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৫ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৪১ এএম ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
ছবি

ছবি সংগৃহীত

গ্রাহকের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় দুদক কর্মকর্তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন।

অভিযান চলাকালে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক দুদক কর্মকর্তাদের কাছে হয়রানির অভিযোগ করেন। তাঁদের দাবি, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। এ ছাড়া অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

সেবাপ্রার্থীদের অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূরদূরান্ত থেকে আসা গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগও করেন তাঁরা।

এদিকে দুদকের অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

অভিযান শেষে সাংবাদিকদের দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে যেসব তথ্য ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও তিনি অফিসের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর দাবি, এ অফিসে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই। অফিসের বাইরে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না।

তবে অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী পরিচালক।
সানা/আপ্র/১১/১১/২০২৬

ৗ

সংশ্লিষ্ট খবর

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন
১১ নভেম্বর ২০২৬

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের পরিচালনায় স্ব...

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু
১১ নভেম্বর ২০২৬

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু

প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য দেশে প্রযুক্তি বিষয়ে পরিপূর্ণ দক্ষ...

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার
১১ নভেম্বর ২০২৬

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলার প্রধান...

টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, নিরাপত্তার দাবিতে মানববন্ধন
১১ নভেম্বর ২০২৬

টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, নিরাপত্তার দাবিতে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই