গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

মাগুড়ায় আধা কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকা করার অপেক্ষা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪১ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:১৯ এএম ২০২৬
মাগুড়ায় আধা কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকা করার অপেক্ষা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোজাম্মেল হক নয়ন: রংপুর ও নীলফামারী জেলার সংযোগ সড়ক হিসেবে গুরুত্বপূর্ণ পাগলাপীর-জলঢাকা সড়কের মাগুড়া বাসস্ট্যান্ড থেকে মোটর শ্রমিক ইউনিয়ন পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন চালকরা। প্রায় দেড় বছর ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ অধিদপ্তর, নীলফামারী ওই অংশে ইটের হেরিংবন্ড নির্মাণ করে। কিন্তু কাজ শেষ হওয়ার প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়নি।

ফলে প্রতিদিন এ পথে চলাচলকারী গণপরিবহন, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ ও জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে আধা কিলোমিটার সড়কটি কার্যত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পথচারী ও যাত্রীদেরও প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

এ সড়কে নিয়মিত পঞ্চগড় ও বুড়িমারী থেকে পাথর, বালু এবং গরু পরিবহন করেন এমন কয়েকজন চালক জানান, তেঁতুলিয়া, পঞ্চগড় ও বুড়িমারীর অন্যান্য সড়কের তুলনায় পাগলাপীর-জলঢাকা সড়ক ব্যবহার করলে প্রায় ২২ কিলোমিটার পথ কম অতিক্রম করতে হয়। এতে সময় ও জ্বালানি দুটোই সাশ্রয় হয়। এ কারণে তাঁরা এ রুটে বেশি চলাচল করেন। কিন্তু মাগুড়া এলাকায় ইটের হেরিংবন্ড করা আধা কিলোমিটার অংশ পার হতে গিয়ে তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পঞ্চগড়, বুড়িমারী, ডোমার, ডিমলা, ডালিয়া ও জলঢাকা হয়ে প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও ঢাকাগামী কোচসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। পুরো সড়ক চলাচলের উপযোগী থাকলেও মাগুড়া বাসস্ট্যান্ড থেকে মোটর শ্রমিক ইউনিয়ন পর্যন্ত অংশটির বেহাল অবস্থার কারণে পুরো রুটের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত ওই আধা কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও এ পথে চলাচলকারী পরিবহন চালকরা।

এ বিষয়ে নীলফামারী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, আগে ওই জায়গাটির অবস্থা খুব খারাপ ছিল। যান চলাচলের সুবিধার্থে আপাতত কিছু কাজ করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি পাকাকরণের কাজ করা হবে।
সানা/আপ্র/১১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জামান মেমোরিয়াল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু
১১ নভেম্বর ২০২৬

জামান মেমোরিয়াল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গীতে জামান মেমোরিয়াল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি...

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবুলের ওপর হামলা
১০ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবুলের ওপর হামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স...

১৬ অসহায় পরিবারকে বিনামূল্যে ৩২টি ছাগল বিতরণ
১০ নভেম্বর ২০২৬

১৬ অসহায় পরিবারকে বিনামূল্যে ৩২টি ছাগল বিতরণ

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার রঘুরামপুরে অসহায় ১৬টি পরিবারের মধ্যে বিনামূল্যে...

খাতায় ২৩৬ শিক্ষার্থী, জামালপুরের মাদ্রাসায় উপস্থিতি মাত্র ১১
১০ নভেম্বর ২০২৬

খাতায় ২৩৬ শিক্ষার্থী, জামালপুরের মাদ্রাসায় উপস্থিতি মাত্র ১১

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুর সদর উপজেলার সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় শিক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই