গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

জামান মেমোরিয়াল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৩৮ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:১৬ এএম ২০২৬
জামান মেমোরিয়াল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গীতে জামান মেমোরিয়াল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় টঙ্গীর বড় দেওড়া জামান মার্কেটে অবস্থিত একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন দানবীর শেখ সইদুল ইসলাম। তিনি দানবীর ওয়েলফেয়ার ট্রাস্ট, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারতের চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক আইয়ুব রানা। এতে সভাপতিত্ব করেন জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক মোস্তফা কামাল হুমায়ুন হিমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির অধ্যক্ষ নুসরাত জাহান।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানসম্মত শিক্ষা একটি আলোকিত সমাজ ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামান মেমোরিয়াল একাডেমির শিক্ষক-শিক্ষিকারা।
সানা/আপ্র/১১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মাগুড়ায় আধা কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকা করার অপেক্ষা
১১ নভেম্বর ২০২৬

মাগুড়ায় আধা কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকা করার অপেক্ষা

মোজাম্মেল হক নয়ন: রংপুর ও নীলফামারী জেলার সংযোগ সড়ক হিসেবে গুরুত্বপূর্ণ পাগলাপীর-জলঢাকা সড়কের মাগুড়া...

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবুলের ওপর হামলা
১০ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবুলের ওপর হামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স...

১৬ অসহায় পরিবারকে বিনামূল্যে ৩২টি ছাগল বিতরণ
১০ নভেম্বর ২০২৬

১৬ অসহায় পরিবারকে বিনামূল্যে ৩২টি ছাগল বিতরণ

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার রঘুরামপুরে অসহায় ১৬টি পরিবারের মধ্যে বিনামূল্যে...

খাতায় ২৩৬ শিক্ষার্থী, জামালপুরের মাদ্রাসায় উপস্থিতি মাত্র ১১
১০ নভেম্বর ২০২৬

খাতায় ২৩৬ শিক্ষার্থী, জামালপুরের মাদ্রাসায় উপস্থিতি মাত্র ১১

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুর সদর উপজেলার সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় শিক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই