গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাম্প-সমর্থিত প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৩৪ এএম ২০২৬
ট্রাম্প-সমর্থিত প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা
ছবি

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা -ফাইল ছবি

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দেশটির বিভিন্ন স্থানে দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত এক পুলিশ কর্মকর্তা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। কট্টর ডানপন্থী এই নেতা দায়িত্ব নেওয়ার পরপরই মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন।

গত শুক্রবার (৭ আগস্ট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে শপথ নেন এসপ্রিয়েলা। প্রথম ভাষণেই তিনি ‘কোনো আপস ছাড়াই মাদক-সন্ত্রাস দমন’ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বন্ধের প্রতিশ্রুতি দেন। এর এক দিনের মাথায় শনিবার দেশটির দুটি পৃথক এলাকায় বোমা হামলা হয়।

কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে ক্যালির কাছে একটি মহাসড়কের নির্মাণাধীন টোল বুথ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়। এতে দুজন নিরাপত্তাকর্মী সামান্য আহত হন। সান্তান্দের দে কিলিচাও পৌরসভার মধ্য দিয়ে যাওয়া প্যান-আমেরিকান মহাসড়কের ওই এলাকায় ইভান মোরোদিসকোর নেতৃত্বাধীন বিদ্রোহীরা সক্রিয়।

ইভান মোরোদিসকো কলম্বিয়ার অন্যতম মোস্ট ওয়ান্টেড গেরিলা কমান্ডার। তাঁর নেতৃত্বাধীন বিদ্রোহীদের একটি অংশ ২০১৬ সালে ফার্ক ও কলম্বিয়া সরকারের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তিচুক্তি থেকে বেরিয়ে যায়।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট এসপ্রিয়েলা বলেন, দেশের অবকাঠামোর ওপর হামলা মানে দেশের অগ্রগতির ওপর হামলা। দায়ীদের কোনো আশ্রয় বা ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

প্রায় এক হাজার কিলোমিটার দূরে উত্তরাঞ্চলীয় সেসার প্রদেশে একই দিন ভোরে আরো ভয়াবহ হামলা হয়। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, বিস্ফোরক বহনকারী একটি ড্রোন ব্যবহার করে একটি পুলিশ স্টেশনে হামলা চালানো হলে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে প্রেসিডেন্ট বলেছেন, হামলার সঙ্গে জড়িত কেউই শাস্তি এড়াতে পারবে না।

প্রথমবারের মতো রাজনৈতিক নেতৃত্বে আসা এসপ্রিয়েলা তাঁর কঠোর নিরাপত্তানীতির জন্য পরিচিত। তিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলের প্রশংসা করেন। বুকেলের অনুসরণে বড় আকারের কারাগার নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় কলম্বিয়ায় সক্রিয় গেরিলা গোষ্ঠী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিমান হামলা আরো জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট।

কলম্বিয়ায় ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের প্রায় এক দশক পরও বিভিন্ন অঞ্চলে ভিন্নমতাবলম্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। এসব গোষ্ঠী দেশটির মাদক পাচার ও কোকেন উৎপাদনের একটি বড় অংশের সঙ্গে জড়িত। ফলে দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত নতুন করে নিরাপত্তা সংকটের রূপ নিয়েছে।

হামলার পর ক্যালির কাছে টোল বুথের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসকর্মী রবার্তো সান্দোভাল বলেন, হামলার পর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

৬৮ বছর বয়সী স্থানীয় বাসিন্দা সোনিয়া জাপাতার বাড়ির জানালার কাচ বিস্ফোরণের ধাক্কায় ভেঙে তাঁর বিছানার ওপর ছড়িয়ে পড়ে। তিনি বলেন, হামলার পর তিনি খুবই আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছেন।

নতুন প্রেসিডেন্টের কঠোর নিরাপত্তানীতি ঘোষণার পরপরই এই হামলা কলম্বিয়ার দীর্ঘস্থায়ী সশস্ত্র সংঘাত ও মাদকবিরোধী লড়াইকে আরো কঠিন করে তুলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: এএফপি
সানা/ডিসি/আপ্র/৯/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে