গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৪ এএম ২০২৬
এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান
ছবি

চলচ্চিত্রের পাশাপাশি ব্লুজ সংগীতের প্রসারেও মরগান ফ্রিম্যানের বিশেষ অবদান রয়েছে। ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো কণ্ঠস্বর নকল করাকে ‘চুরি’ বলে মন্তব্য করেছেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা মরগান ফ্রিম্যান। সম্প্রতি আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে নিজের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠস্বর নকল এবং ডিপফেইক ভিডিও তৈরির প্রবণতা বেড়েছে। প্রযুক্তির অপব্যবহারের শিকার ব্যক্তিদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে ফ্রিম্যান বলেন, “এক দিক থেকে বিষয়টি বেশ চমৎকার মনে হলেও অন্য দিক থেকে এটা স্পষ্টতই চুরি। এর বিরুদ্ধে আইনজীবীদের কাছে যান।”

তবে ইন্টারনেটে কৃত্রিম বুদ্ধিমত্তানির্মিত কনটেন্ট ও ডিপফেইক দ্রুত ছড়িয়ে পড়ায় সেগুলোর প্রকৃত উৎস শনাক্ত করা বেশ জটিল বলেও স্বীকার করেন তিনি।

৮৯ বছর বয়সি অস্কারজয়ী এই অভিনেতা ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় এবং নিজস্ব কণ্ঠের ধারাভাষ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ‘মিলিয়ন ডলার বেবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসেবে অস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া ‘ড্রাইভিং মিস ডেইজি’ ও ‘ইনভিকটাস’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রেও স্মরণীয় অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি ব্লুজ সংগীতের প্রসারেও মরগান ফ্রিম্যানের আগ্রহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপির ক্লার্কসডেলে ‘গ্রাউন্ড জিরো’ নামের একটি ব্লুজ ক্লাবের সহ-মালিক তিনি। সম্প্রতি ব্রিটিশ অর্কেস্ট্রা দল ‘চিনেকি অর্কেস্ট্রা’র সঙ্গে যৌথভাবে একটি নতুন অ্যালবাম প্রযোজনা করেছেন।

ব্লুজ সংগীতের ধারা ও এর টিকে থাকার লড়াই নিয়ে কথা বলতে গিয়ে ফ্রিম্যান বলেন, “ব্লুজ নিজেই একটা বিলাপ, ব্যথা, ক্ষতি ও আকুলতার বহিঃপ্রকাশ। এটাই হল ব্লুজ।”

ব্লুজ সংগীতের সাম্প্রতিক সাফল্যের উদাহরণ হিসেবে ২০২৫ সালের একাডেমি পুরস্কারজয়ী হরর চলচ্চিত্র ‘সিনার্স’-এর কথাও উল্লেখ করেন তিনি। অতিপ্রাকৃতিক ওই চলচ্চিত্রে ব্লুজ সংগীতের ব্যবহারকে ‘শক্তিশালী মুহূর্ত’ হিসেবে বর্ণনা করে ফ্রিম্যান বলেন, এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ব্লুজকে লালন করা হয় এবং তা সময়ের সঙ্গে আবারো বিকশিত হবে।
সানা/আপ্র/২৫/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০

দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি...

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়
২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়

রোবট তৈরি করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে চ...

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না
২৪ সেপ্টেম্বর ২০২৬

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এখন তথ্য খোঁজা, লেখালেখি, কোডিং কিংবা বিভিন্ন বিষয় বোঝার কাজে নিয়...

নতুন ড্রোন বহরে উন্মোচিত হবে গভীর সমুদ্রের রহস্য
২৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন ড্রোন বহরে উন্মোচিত হবে গভীর সমুদ্রের রহস্য

পৃথিবীর ৭০ শতাংশেরও বেশি অংশজুড়ে রয়েছে মহাসাগর। অথচ এর গভীরতম বিস্তীর্ণ অঞ্চল এখনো মানুষের পর্যবেক্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে