গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে ভোটার এখন ১২ কোটি ৮৬ লাখের বেশি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:২৮ এএম ২০২৬
দেশে ভোটার এখন ১২ কোটি ৮৬ লাখের বেশি
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাঁদের হিসাব অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। পরবর্তী নির্বাচনের আগে ভোটার হওয়ার তারিখ পরিবর্তন করা হলে বা কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকা সম্পূরক তালিকা হিসেবে প্রকাশ করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আচরণবিধিমালার গেজেট আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব। তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ-এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালার গেজেট রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তবে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইনের নথি এখনো পাঠানো হয়নি। সেটি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন আখতার আহমেদ। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ সামনে রেখে রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এদিন বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বিএনপির পক্ষে রুহুল কবির রিজভী আহমেদ ও নূরুল ইসলাম মণি নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব।
সানা/আপ্র/৯/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই