গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:২১ এএম ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ
ছবি

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর -ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ-এমন মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি বলেন, নিরাপত্তা, বাণিজ্য ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরো সমৃদ্ধ ও নিরাপদ করে তুলছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পল কাপুর। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগও আনুষ্ঠানিকভাবে জানায়।

পল কাপুর তাঁর বক্তব্যে দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অংশীদারদের মধ্যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে। সমুদ্র ও সীমান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার ওপরও প্রভাব ফেলে। এই বাস্তবতায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ একযোগে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটের দিকে। নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোনো পক্ষ বেছে নিতে চাপ দেয় না। বরং উন্নত প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে চায়, যাতে দেশটি তার সার্বভৌম স্বার্থ রক্ষা করতে পারে।

দূতাবাস সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তি আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা মনে করেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর ভিত্তি করে এই সম্পর্ক ভবিষ্যতে আরো বিস্তৃত ও গভীর হবে।
সানা/আপ্র/৩/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
০৪ অক্টোবর ২০২৬

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আকাশে ওড়ার সময় কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত...

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
০৪ অক্টোবর ২০২৬

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্প...

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে