গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা
ছবি

গেল মাসের শেষদিকে স্পেসএক্স প্রধান মাস্ক নিজেই এই সম্পর্কের ইতি টেনেছেন -ছবি শিভন জিলিস-এর এক্স পোস্ট থেকে

বিশ্বের শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সর্বশেষ প্রেমের সম্পর্কের আকস্মিক সমাপ্তির কথা জানিয়েছেন তাঁর সাবেক সঙ্গী ও চার সন্তানের মা শিভন জিলিস। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি বলেছেন, কোনো আগাম সংকেত ছাড়াই মাত্র এক সপ্তাহের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল।

৪০ বছর বয়সী শিভন জিলিস ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরোলিংকের শীর্ষ নির্বাহী। ৫৫ বছর বয়সী মাস্কের সঙ্গে তাঁর সম্পর্কের শুরু ২০১৬ সালে। ২০২০ সালে তাঁরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে সেই সম্পর্ক রোমান্টিক সম্পর্কে রূপ নেয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে বলা হয়েছে।

এই জুটির ঘরে মোট চার সন্তান রয়েছে। চলতি বছরের শুরুতেও বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে। তবে শিভন জানিয়েছেন, গত মাসের শেষদিকে মাস্ক নিজেই তাঁদের সম্পর্কের ইতি টানেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শিভন লিখেছেন, কোনো আগাম সংকেত ছাড়াই মাত্র এক সপ্তাহের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া ভীষণ কঠিন। তবে জীবনের বাস্তবতা কখনো কখনো এমনই হয়।

তিনি বলেন, ইলনকে তিনি গভীরভাবে বোঝার অনুভূতি, যত্ন, পরিচর্যা, স্থিতিশীলতা ও কোমলতার সঙ্গে শান্তিময় ভালোবাসার অভিজ্ঞতা দিতে পেরেছেন বলে তিনি আনন্দিত। মাস্কের ছোটবেলার অস্থির জীবন, ভেতরের নানা মানসিক টানাপোড়েন এবং মানবজাতির কল্যাণে তাঁর নিরলস সংগ্রামের কথা ভেবে তিনি চেয়েছিলেন, মাস্ক যেন গভীর ও নিরাপদ ভালোবাসার ছোঁয়া পান।

শিভনের ভাষায়, তাঁদের পারিবারিক পরিবেশ ছিল আনন্দ ও ভালোবাসায় পূর্ণ। কঠিন কর্মজীবনের নানা চাপ ও সংগ্রামের বিপরীতে সেটি ছিল মাস্কের জন্য শান্তির জায়গা। মন খারাপের সময় মাস্কের মুখে হাসি ফোটাতে পারাই তাঁর কাছে আনন্দের ছিল। এখন তিনি মাস্ককে খুব মিস করবেন বলেও জানান।

শিভন আরো বলেন, তিনি মাস্ককে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং মাস্ক তাঁর জীবনকে অর্থপূর্ণ করেছেন। সম্পর্কের সমাপ্তিতে কষ্ট পেলেও তাঁদের সন্তানদের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে মাস্কের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ধরে রাখতে চান বলেও জানান তিনি।

মাস্কের ব্যক্তিজীবনে সন্তানসংখ্যা নিয়েও নানা সময়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সম্পর্কের মাধ্যমে তিনি মোট ১৪ সন্তানের বাবা হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর প্রথম সন্তান জন্মের মাত্র ১০ সপ্তাহ পর আকস্মিকভাবে মারা যায়।

মাস্ক তাঁর প্রথম স্ত্রী জাস্টিন মাস্কের সঙ্গে ছয় সন্তানের বাবা হন। প্রথম সন্তানের মৃত্যুর পর কৃত্রিম প্রজনন পদ্ধতির সহায়তায় ২০০৪ সালে তাঁদের যমজ সন্তান এবং ২০০৬ সালে তিন সন্তান জন্ম নেয়।

২০২০ সালের মে মাসে মাস্ক ও তাঁর সাবেক সঙ্গী গ্রিমসের প্রথম সন্তান জন্ম নেয়। পরে তাঁদের আরো দুই সন্তান হয়।

মাস্কের প্রতিষ্ঠান নিউরোলিংকের শীর্ষ নির্বাহী শিভন জিলিসের সঙ্গেও তাঁর সন্তান রয়েছে। ২০২১ সালের নভেম্বরে তাঁদের যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজিউরের জন্ম হয়। পরে এই জুটির আরো দুই সন্তান আর্কেডিয়া ও সেলোডন লাইকারগাস জন্ম নেয়।

২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাশলি সেইন্ট ক্লেয়ার দাবি করেন, তিনি মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছেন। পরে তিনি আদালতে ওই শিশুর পূর্ণ অভিভাবকত্ব এবং মাস্কের পিতৃত্ব পরীক্ষার দাবি জানান। আদালতের নথিতে শিশুটির নাম ‘আর.এস.সি’ হিসেবে উল্লেখ করা হলেও পরে তার নাম রোমুলাস বলে প্রকাশ পায়।
সানা/ডিসি/আপ্র/৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ
০৫ অক্টোবর ২০২৬

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন তাঁ...

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক
০৫ অক্টোবর ২০২৬

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্ক শহরে প্লেগে ২৮ বছর বয়সী এক গবেষণাগার টেকনিশিয়ানের মৃত্যুর পর অন্ত...

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
০৫ অক্টোবর ২০২৬

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান

চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি...

চলন্ত গাড়িতে ৫০০ মিটার ঝুলে পৌনে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার
০৫ অক্টোবর ২০২৬

চলন্ত গাড়িতে ৫০০ মিটার ঝুলে পৌনে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ভারতের গুজরাটের আহমেদাবাদের কাছে ভিরামগামে চোরাই স্বর্ণ নিয়ে পালানোর সময় চার দুষ্কৃতকারীকে গ্রেফতার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে