গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

দুই মাথা নিয়ে জন্ম হয়েছে বিরল কচ্ছপছানার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩১ এএম ২০২৬
দুই মাথা নিয়ে জন্ম হয়েছে বিরল কচ্ছপছানার
ছবি

‘ডায়মন্ডব্যাক টেরাপিন’ প্রজাতির এই কচ্ছপছানাটি জন্মগত ত্রুটির কারণে দুটি মাথা নিয়ে জন্মেছে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি বন্য প্রাণী সেবাকেন্দ্রে বিরল দুই মাথাওয়ালা কচ্ছপছানার পরিচর্যা চলছে। ‘ডায়মন্ডব্যাক টেরাপিন’ প্রজাতির এই কচ্ছপছানাটি জন্মগত ত্রুটির কারণে দুটি মাথা নিয়ে জন্মেছে। বিরল এই প্রাণীর জন্ম বন্য প্রাণী গবেষক ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

ম্যাসাচুসেটসের বার্নস্টেবলে অবস্থিত কেপ ওয়াইল্ডলাইফ সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে কচ্ছপটির বিষয়টি নিশ্চিত করেছে। কেন্দ্রটি জানায়, ‘মাস অডুবন ওয়েলফ্লিট বে ওয়াইল্ডলাইফ স্যাংকচুয়ারি’ নামের স্থানীয় একটি বন্য প্রাণী সংরক্ষণাগার কর্তৃপক্ষ দুই মাথাওয়ালা কচ্ছপটিকে তাদের কাছে নিয়ে আসে। বন্য প্রাণী কর্মীরা ওয়েলফ্লিটের বিশেষভাবে সুরক্ষিত ও সংরক্ষিত প্রজননক্ষেত্র থেকে কচ্ছপছানাটিকে উদ্ধার করেন।

বন্য প্রাণী কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইসেফালি নামের অত্যন্ত বিরল জন্মগত ও জিনগত ত্রুটির কারণে কচ্ছপটি দুটি মাথা নিয়ে জন্মেছে। বিজ্ঞানীদের মতে, ভ্রূণ গঠনের প্রাথমিক পর্যায়ে অভিন্ন যমজ পুরোপুরি আলাদা হতে না পারলে এ ধরনের শারীরিক অস্বাভাবিকতা দেখা দিতে পারে।

কেন্দ্রের চিকিৎসকেরা জানিয়েছেন, অভিজ্ঞ পশুচিকিৎসকদের একটি বিশেষ দল কচ্ছপছানাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রেডিওগ্রাফি ও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এর দুটি মাথা এবং শরীর কীভাবে কাজ করছে, তা বোঝার চেষ্টা চলছে।

বন্য প্রাণী কেন্দ্রের কর্মকর্তারা জানান, গত পাঁচ বছরে তাঁরা এ ধরনের মাত্র দুটি কচ্ছপ দেখেছেন। ফলে নতুন এই কচ্ছপছানাটি প্রাণীর শারীরিক গঠন ও শারীরবৃত্তীয় কার্যক্রম সম্পর্কে আরো জানার একটি বিরল সুযোগ তৈরি করেছে।

কেন্দ্রটি জানিয়েছে, আপাতত কচ্ছপটির খাবারের প্রতি আগ্রহ, বেড়ে ওঠা ও আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুই মাথার এই কচ্ছপছানা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে কি না, তা সময়ের সঙ্গে আরো পরিষ্কার হবে।

বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে, প্রাণীর দেহ গঠনের সময় অস্বাভাবিকতার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে দুই মাথাওয়ালা প্রাণীর বেঁচে থাকা ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠা অনেকটাই নির্ভর করে তাদের শারীরিক গঠন এবং দুটি মাথা কতটা সমন্বয়ের সঙ্গে কাজ করতে পারছে তার ওপর। তথ্যসূত্র: ইউপিআই
সানা/ডিসি/আপ্র/৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

করোনার ধাক্কা কাটিয়ে বাড়ছে মানুষের গড় আয়ু
০৩ অক্টোবর ২০২৬

করোনার ধাক্কা কাটিয়ে বাড়ছে মানুষের গড় আয়ু

বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু আবারো বাড়ছে। করোনাভাইরাস মহামারির কারণে যে ধাক্কা লেগেছিল, তা অনেকটাই কাটিয়...

বাংলাদেশে চীন-ভারতের আগ্রহ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি
০৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশে চীন-ভারতের আগ্রহ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি

বাংলাদেশে চীন ও ভারতের যে পরিমাণ আগ্রহ রয়েছে, যুক্তরাষ্ট্রের ততটা নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্...

ফুলের চাদরে ঢেকেছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি
০৩ অক্টোবর ২০২৬

ফুলের চাদরে ঢেকেছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি

পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিগুলোর একটি চিলির আতাকামা। সাধারণ সময়ে যেখানে দেখা যায় পাথুরে মাটি, বাদাম...

মার্কিন দূতাবাসের ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা
০৩ অক্টোবর ২০২৬

মার্কিন দূতাবাসের ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে