গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

মূল্য না বাড়িয়ে ইন্টারনেটের গতি তিনগুণ করলো বিটিসিএল

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০১:৩৮ এএম ২০২৬
মূল্য না বাড়িয়ে ইন্টারনেটের গতি তিনগুণ করলো বিটিসিএল
ছবি

ছবি সংগৃহীত

গ্রাহকদের জন্য উন্নত ও ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারনেট প্যাকেজের মাসিক মূল্য সম্পূর্ণ অপরিবর্তিত রেখে বিটিসিএল এর বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজের গতি তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন, যা অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

প্যাকেজ আপগ্রেডের সংক্ষিপ্ত বিবরণ: ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস সুলভ-৫ প্যাকেজ এখন ২০ এমবিপিএস সাশ্রয়ী-২০, ৫০০ টাকায় ১২ এমবিপিএস সুলভ-১২ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস সাশ্রয়ী-২৫, ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ক্যাম্পাস-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ক্যাম্পাস-৫০, ৮০০ টাকায় ১৫ এমবিপিএস সুলভ-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস সাশ্রয়ী-৫০, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস সাশ্রয়ী-১০০, ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস সুলভ-২৫ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস সাশ্রয়ী-১২০, ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস সুলভ-৩০ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস সাশ্রয়ী-১৩০, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস সুলভ-৪০ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস সাশ্রয়ী-১৫০ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস সুলভ-৫০ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস সাশ্রয়ী-১৭০।

মানসম্মত সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিটিসিএল-এর গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। রোববার (১১ জানুয়ারি) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানা গেছে।

এসি/আপ্র/১১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

নতুন অ্যালবাম প্রকাশে যুক্তরাষ্ট্রে বাড়ে সড়ক দুর্ঘটনা
২১ আগস্ট ২০২৬

নতুন অ্যালবাম প্রকাশে যুক্তরাষ্ট্রে বাড়ে সড়ক দুর্ঘটনা

জনপ্রিয় কোনো সংগীতশিল্পীর নতুন অ্যালবাম প্রকাশের দিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর...

লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, টাকা যাচ্ছে কার পকেটে!
২০ আগস্ট ২০২৬

লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, টাকা যাচ্ছে কার পকেটে!

রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট, কফি বানাচ্ছে রোবট, এমনকি ককটেলও তৈরি করছে যন্ত্র। এবার মানুষের ম...

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে যা বোঝায়
২০ আগস্ট ২০২৬

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে যা বোঝায়

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কন...

মোবাইল কলের খরচ কমানোর উদ্যোগ বিটিআরসির
১৯ আগস্ট ২০২৬

মোবাইল কলের খরচ কমানোর উদ্যোগ বিটিআরসির

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই