গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

নিয়মিত চা পানে কমে হৃদরোগ, স্ট্রোক ও মৃত্যুঝুকি

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২২ এএম ২০২৬
নিয়মিত চা পানে কমে হৃদরোগ, স্ট্রোক ও মৃত্যুঝুকি
ছবি

ছবি সংগৃহীত

সকালের আমেজ কিংবা বিকেলের আড্ডায় এক কাপ গরম চা আমাদের ক্লান্তি দূর করতে অনন্য। তবে চা কেবল আমাদের মন চাঙ্গা করে না, নিয়মিত চা পানের অভ্যাস হৃদযন্ত্র বা হার্ট ভালো রাখতেও ইতিবাচক ভূমিকা পালন করে- এমনটিই উঠে এসেছে নতুন এক গবেষণায়।

ওই গবেষণায় দেখা গেছে- যারা প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন, তাদের হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যার ঘটনা চা পান না করা মানুষের তুলনায় কম ছিল। তবে গবেষণাটি চা পান করলেই হৃদরোগ প্রতিরোধ হয়- এমন প্রমাণ দেয়নি। চা পানকারীদের অন্য কিছু স্বাস্থ্যকর অভ্যাসও এই ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে।

গবেষণাটিতে মধ্যবয়সি ও বয়স্ক ৬ হাজার ৫০৮ জন মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণা শুরুর সময় তাদের কারও হৃদ্রোগ ছিল না। অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ১৩ শতাংশ জানিয়েছিলেন, তারা প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন। অন্যদিকে প্রায় ৫১ শতাংশ দিনে এক কাপ বা তার বেশি কফি পান করার কথা জানিয়েছিলেন। প্রায় ১১ বছর ধরে তাদের স্বাস্থ্যগত তথ্য পর্যবেক্ষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, যারা প্রতিদিন অন্তত এক কাপ চা পান করতেন, তাদের হৃদযন্ত্রের ধমনিতে চর্বি ও অন্যান্য উপাদান জমে আস্তরণ তৈরি হওয়ার গতি তুলনামূলক ধীর ছিল। চা পান না করা ব্যক্তিদের সঙ্গে তুলনা করে গবেষকেরা দেখেছেন, নিয়মিত চা পানকারীদের হৃদরোগজনিত বিভিন্ন ঘটনার হারও কম ছিল। প্রতিদিন অন্তত এক কাপ চা পানকারীদের মধ্যে হৃদযন্ত্রে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া, মস্তিষ্কে রক্ত চলাচলে সমস্যা এবং হৃদরোগে মৃত্যুর ঘটনা ২৯ শতাংশ কম দেখা গেছে। তবে একই ধরনের উপকার কফি পানকারীদের মধ্যে দেখা যায়নি।

গবেষকরা বয়স, শরীরের ওজন ও ধূমপানের অভ্যাসসহ ফলাফলকে প্রভাবিত করতে পারে এমন বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়েছেন। এরপরও গবেষণার ফলাফল থেকে নিশ্চিতভাবে বলা যায় না যে চা পান করাই হৃদ্রোগের ঝুঁকি কমিয়েছে। কারণ নিয়মিত চা পান করা মানুষের জীবনযাপন বা অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসও এই ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে। তাই গবেষণাটি চা পান ও তুলনামূলক ভালো হৃদস্বাস্থ্যের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিলেও চা হৃদরোগ প্রতিরোধ করে—এমন সরাসরি প্রমাণ দেয় না। তবে নিয়মিত সুষম খাদ্যভ্যাস, শারীরিক পরিশ্রম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি চিনি ছাড়া এক-দুই কাপ চা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়ক হতে পারে।

সূত্র: অনলাইন

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

‘অন্ধ হতে পারেন দেশের ১০ লাখ মানুষ’, বিশেষজ্ঞরা বলছেন
০৮ অক্টোবর ২০২৬

‘অন্ধ হতে পারেন দেশের ১০ লাখ মানুষ’, বিশেষজ্ঞরা বলছেন

দেশে অন্ধত্বের প্রায় ৮০ শতাংশের জন্য দায়ী ছানি। বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ ছানি অস্ত্রোপচারের অপেক্...

নিউমোনিক প্লেগ কী, কতটা ভয়ংকর এই রোগ
০৮ অক্টোবর ২০২৬

নিউমোনিক প্লেগ কী, কতটা ভয়ংকর এই রোগ

প্লেগ ও এ ধরনের বিপজ্জনক জীবাণু নিয়ে কাজ করা রাশিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠানের ২৮ বছর বয়সী এক গবেষক ন...

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০
০৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাত...

ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থ, এটা ঠিক নয়: স্বাস্থ্যমন্ত্রী
০৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থ, এটা ঠিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ - এমনটি মনে করেন না স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই