গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেনু

বাংলায় সিঙাড়ার আবির্ভাব ও জনপ্রিয়তার ইতিহাস

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১৩:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:০৮ এএম ২০২৬
বাংলায় সিঙাড়ার আবির্ভাব ও জনপ্রিয়তার ইতিহাস
ছবি

ছবি সংগৃহীত

সকালের নাশতা, বিকেলের আড্ডা কিংবা চায়ের আসরে গরম গরম সিঙাড়া বাঙালির অন্যতম প্রিয় খাবার। মচমচে ময়দার খোলসের ভেতরে আলু-মটরশুঁটি ও মসলাদার পুরের এই স্বাদ সহজেই স্থান করে নিয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায়। ৫ থেকে ১০ টাকার সহজলভ্য এই খাবার এখন বাঙালির খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

ইতিহাসবিদদের মতে, সিঙাড়ার উৎপত্তি মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় ‘সাম্বোসা’ বা ‘সাম্বুসাক’ নামের একটি ভাজা খাবার থেকে। প্রায় দশম থেকে ত্রয়োদশ শতাব্দীতে পারস্য অঞ্চলে এটি মাংস, বাদাম ও মসলা দিয়ে তৈরি করা হতো এবং রাজদরবারে পরিবেশিত হতো।

পরবর্তীতে মুসলিম শাসনামলে মধ্য এশিয়া থেকে এই খাবার ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। দিল্লি সালতানাতের সময় ব্যবসায়ী ও শাসকদের মাধ্যমে এটি এ অঞ্চলে পরিচিতি লাভ করে। ঐতিহাসিক ইবনে বতুতার ভ্রমণকাহিনিতেও এই ধরনের খাবারের উল্লেখ পাওয়া যায়।

উপমহাদেশে এসে সিঙাড়ার স্বাদ ও উপাদানে বড় পরিবর্তন আসে। বাংলায় এসে মাংসের পরিবর্তে আলু, মটরশুঁটি, পেঁয়াজ, বাদামসহ সহজলভ্য উপকরণ ব্যবহার শুরু হয়। স্থানীয় খাদ্যাভ্যাস ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে এটি নতুন রূপ লাভ করে।

ব্রিটিশ শাসনামলে সিঙাড়া আরো জনপ্রিয় হয়ে ওঠে। শহরের রাস্তার দোকান, চায়ের স্টল ও হোটেলে সহজলভ্য হওয়ায় এটি দ্রুত সাধারণ মানুষের নিত্যদিনের খাবারে পরিণত হয়। কলকাতা ও ঢাকায় বিকেলের নাশতায় সিঙাড়া বিশেষ স্থান করে নেয়।

বাংলা অঞ্চলে সিঙাড়ার বিভিন্ন ধরনও দেখা যায়। ঢাকার সিঙাড়া সাধারণত ছোট আকারের হয় এবং এতে আলু ও মটরশুঁটি প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে কলকাতায় তুলনামূলক বড় সিঙাড়ায় ফুলকপি, কাজুবাদাম ও কিশমিশও ব্যবহৃত হয়।

বর্তমানে সিঙাড়ার জনপ্রিয়তা আরো বিস্তৃত হয়েছে। চিজ, চিকেন, নুডলসসহ নানা ফিউশন সংস্করণ তৈরি হচ্ছে। তবে সময় বদলালেও চা ও সিঙাড়ার যুগল স্বাদ বাঙালির আড্ডা ও সামাজিক জীবনে আজও সমান জনপ্রিয়।
সানা/আপ্র/১৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খাবার ডেলিভারির ফাঁকে লেখা কবিতায় চীনের সর্বোচ্চ সাহিত্য সম্মান
২১ জুলাই ২০২৬

খাবার ডেলিভারির ফাঁকে লেখা কবিতায় চীনের সর্বোচ্চ সাহিত্য সম্মান

খাবার পৌঁছে দেওয়ার ব্যস্ততার ফাঁকে কাগজের ছোট ছোট চিরকুটে লিখতেন কবিতা। সেই শ্রমজীবী মানুষের জীবনসং...

একসঙ্গে আত্মহত্যার চেষ্টা, নদীতে ঝাঁপ দিলেন শুধু তরুণ
১৭ জুলাই ২০২৬

একসঙ্গে আত্মহত্যার চেষ্টা, নদীতে ঝাঁপ দিলেন শুধু তরুণ

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক তরুণ ও তরুণীর কথিত আত্মহত্যার চেষ্টার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দ...

এক দাঁতের ব্যথায় ১২ দাঁত হারালেন চীনের বৃদ্ধ
১৩ জুলাই ২০২৬

এক দাঁতের ব্যথায় ১২ দাঁত হারালেন চীনের বৃদ্ধ

এক দাঁতের ব্যথায় ১২ দাঁত হারালেন চীনের বৃদ্ধ চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ভয়াবহ ভোগান্তির শিকার হয়েছে...

সুঁইয়ের ভয় জয় করে রক্তদানে বিশ্ব রেকর্ড ড্যানের
০৭ জুলাই ২০২৬

সুঁইয়ের ভয় জয় করে রক্তদানে বিশ্ব রেকর্ড ড্যানের

একসময় সুঁই দেখলেই ভয় পেতেন তিনি। কিন্তু সেই ভয়কে জয় করেই মানুষের জীবন বাঁচানোর এক অনন্য দৃষ্টান্ত স্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই