গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘিরে কৌতূহল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ১৫:০০ এএম ২০২৬
গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘিরে কৌতূহল
ছবি

প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প -ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের একটি মহিষ ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প।


একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার অনলাইনে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটির কয়েকটি ছবি ও খরব। মহিষটির প্রতি মানুষের আগ্রহ ও আকর্ষণ দেখে অনেকেই মনে করছেন-এবার নারায়ণগঞ্জে কোরবানির তারকা এই ‘ডোনাল্ড ট্রাম্প’।

প্রতিবেদক সরেজমিনে দেখে জানিয়েছেন, শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়ার পাশাপাশি ব্যতিক্রমী এই মহিষটি দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। সাড়ে তিন বছর বয়সী মহিষটির মাথার সামনের চুল তুলনামূলক বড়, যা এর আকর্ষণ আরো বাড়িয়েছে। চলাফেরায়ও রয়েছে এক ধরনের রাজকীয় ভাব।

খামার কর্তৃপক্ষ জানায়, গত বছর কোরবানির ঈদের এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। এরপর থেকে বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে। ইতিমধ্যে এটি লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। ঈদুল আজহার আগে ক্রেতা মহিষটি নিয়ে যাবেন।

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, মহিষটির মাথার সামনের চুলের ধরন ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে সাদৃশ্য থাকায় এ নাম রাখা হয়েছে। তিনি জানান, এলবিনো জাতের হওয়ায় মহিষটি স্বভাবতই শান্ত প্রকৃতির এবং উত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না।

ব্যতিক্রমী রং ও নামের কারণে প্রতিদিন খামারটিতে নানা বয়সী মানুষের ভিড় বাড়ছে। স্থানীয় বাসিন্দা মিলন মিয়া বলেন, বিভিন্ন স্থান থেকে মানুষ বিশেষভাবে এই মহিষটিকেই দেখতে আসছেন। দর্শনার্থী সুলতানা আক্তার জানান, মহিষটির চেহারা ও চুলের ধরন বেশ আকর্ষণীয়।

খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, মহিষটির জন্য বিশেষ খাদ্যতালিকা অনুসরণ করা হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুই বেলা খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, খইল, গমের ভুসি, তিলের খইল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। পাশাপাশি নিয়মিত পরিচর্যার মাধ্যমে এর সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।

রাবেয়া অ্যাগ্রো ফার্ম সূত্রে জানা গেছে, চলতি কোরবানির ঈদ উপলক্ষে তাদের খামারে প্রায় ২০০টি পশু প্রস্তুত রয়েছে। তবে এর মধ্যে গোলাপি রঙের এই মহিষটিই এখন সবার আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, জেলায় এবার কোরবানির পশুর চাহিদা ১ লাখ ৩ হাজার হলেও প্রস্তুত রয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার পশু। একটি খামারে এলবিনো জাতের গোলাপি মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সানা/আপ্র/১২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঢাকার প্রতি ভালোবাসা জাগাতে সাইকেল শোভাযাত্রা
১৪ আগস্ট ২০২৬

ঢাকার প্রতি ভালোবাসা জাগাতে সাইকেল শোভাযাত্রা

রাজধানী ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা ও দায়িত্ববোধ বাড়ানোর লক্ষ্য নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের...

ভিক্ষা করে কোটিপতি, নারীর কাছে মিলল ৫৫ লাখ টাকা
১৪ আগস্ট ২০২৬

ভিক্ষা করে কোটিপতি, নারীর কাছে মিলল ৫৫ লাখ টাকা

জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করার সময় এক নারীর কাছে পাওয়া গেছে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার, ব...

৯ ফুটের কাছাকাছি চুলে বিশ্ব রেকর্ড ভারতের রেণুর
০৮ আগস্ট ২০২৬

৯ ফুটের কাছাকাছি চুলে বিশ্ব রেকর্ড ভারতের রেণুর

বছরের পর বছর ধৈর্য, যত্ন আর চুলের প্রতি ভালোবাসাকে বিরল এক অর্জনে পরিণত করেছেন ভারতের উত্তরাখণ্ডের ব...

বাথরুমে মিলল সাত ফুটের কুমির, আতঙ্কে পরিবার
০১ আগস্ট ২০২৬

বাথরুমে মিলল সাত ফুটের কুমির, আতঙ্কে পরিবার

গভীর রাতে কুকুরের অস্বাভাবিক ডাক শুনে ঘুম ভেঙেছিল ভারতের গুজরাটের আনন্দ জেলার এক পরিবারের। বাইরে কী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে