গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মহাকাশভিত্তিক সৌরবিদ্যুতে নতুন লক্ষ্য চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০২ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ০২:৩৩ এএম ২০২৬
মহাকাশভিত্তিক সৌরবিদ্যুতে নতুন লক্ষ্য চীনের
ছবি

মহাকাশে সৌরশক্তি সংগ্রহ করা সম্ভব -ছবি সিএমজি

বিশ্বের সৌরশক্তি খাতে নিজেদের নেতৃত্ব আরো শক্তিশালী করতে মহাকাশভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির দিকে নজর দিয়েছে চীন। এ লক্ষ্যে দেশটির শীর্ষস্থানীয় সৌর ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে নতুন একটি জোট গঠন করা হয়েছে।

সম্প্রতি শাংহাইয়ে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক ফোটোভোল্টাইক বিদ্যুৎ উৎপাদন ও স্মার্ট এনার্জি সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ১৩টি শীর্ষ সৌর ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সমন্বয়ে ‘স্পেস এনার্জি ডেভেলপমেন্ট অ্যালায়েন্স’ গঠনের ঘোষণা দেওয়া হয়।

জোটটির লক্ষ্য সৌরবিদ্যুৎ, শক্তি সঞ্চয়, হাইড্রোজেন শক্তি, কম্পিউটিং এবং চার্জিং প্রযুক্তিকে সমন্বিত করে মহাকাশ শিল্প ও সবুজ জ্বালানি খাতের মধ্যে নতুন ধরনের সহযোগিতা গড়ে তোলা।

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর বায়ুমণ্ডল ও দিন-রাতের সীমাবদ্ধতা ছাড়াই মহাকাশে নিরবচ্ছিন্নভাবে সৌরশক্তি সংগ্রহ করা সম্ভব। একই সঙ্গে পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির উন্নয়নের ফলে উৎক্ষেপণ ব্যয় কমে আসছে, যা মহাকাশভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পকে অর্থনৈতিকভাবে আরো বাস্তবসম্মত করে তুলছে।

তাদের ধারণা, বিকিরণ-প্রতিরোধী প্রযুক্তির চলমান পরীক্ষাগুলো সফল হলে আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যেই মহাকাশে সৌরবিদ্যুতের বাস্তব প্রয়োগ শুরু হতে পারে।

দীর্ঘমেয়াদে এই প্রযুক্তির মাধ্যমে মহাকাশে সংগৃহীত সৌরশক্তি তারবিহীন পদ্ধতিতে সরাসরি পৃথিবীতে পাঠানোর সুযোগ তৈরি হবে। এতে দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন ও প্রচলিত গ্রিডের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: সিএমজি
সানা/আপ্র/৫/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আবারো নিলামে উঠছে ঐতিহাসিক সচল অ্যাপল-১ কম্পিউটার
০৫ সেপ্টেম্বর ২০২৬

আবারো নিলামে উঠছে ঐতিহাসিক সচল অ্যাপল-১ কম্পিউটার

অ্যাপলের ইতিহাসের অন্যতম দুর্লভ ও সচল কম্পিউটার ‘হ্যাটফিল্ড অ্যাপল-১’ আবারো নিলামে উঠছে। অ্যাপলের সহ...

বড় বিভ্রাটে চ্যাটজিপিটি, বিপাকে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা
০৪ সেপ্টেম্বর ২০২৬

বড় বিভ্রাটে চ্যাটজিপিটি, বিপাকে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা

বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটে পড়েছে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি। বৃহস্পতি...

মস্তিষ্কে চিপ বসানো প্রযুক্তিতে চীন-যুক্তরাষ্ট্রের নতুন লড়াই
০৩ সেপ্টেম্বর ২০২৬

মস্তিষ্কে চিপ বসানো প্রযুক্তিতে চীন-যুক্তরাষ্ট্রের নতুন লড়াই

মস্তিষ্কে চিপ বসিয়ে মানুষের স্নায়বিক সংকেতকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করার প্রযুক্তি এখন চীন ও যুক্তর...

মাস্কের স্যাটেলাইটে ঠাসা কক্ষপথ, বাড়ছে সংঘর্ষের ঝুঁকি
০১ সেপ্টেম্বর ২০২৬

মাস্কের স্যাটেলাইটে ঠাসা কক্ষপথ, বাড়ছে সংঘর্ষের ঝুঁকি

পৃথিবীর নিম্ন কক্ষপথ ক্রমেই স্যাটেলাইট ও মহাকাশ বর্জ্যে ঠাসা হয়ে উঠছে। এর সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে ইল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে