গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নীলফামারীতে হামলায় বিএনপি নেতা নিহত, বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি, নীলফামারী

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৮ এএম ২০২৬
নীলফামারীতে হামলায় বিএনপি নেতা নিহত, বাবা-ছেলে গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে হামলার শিকার হয়ে এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

গ্রেফতাররা হলেন মিষ্টু মিয়া (৫২) এবং তার ছেলে আদম আলী (২৮)।

নিহত রেজাউল করিম (৪০) কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া পূর্বপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, দোলাপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সোমবার রেজাউল করিম আত্মীয়দের নিয়ে বোন জামাই আমিন উদ্দিনের বাড়িতে দাওয়াতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এতে রেজাউল করিমসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রেজাউল করিমের মৃত্যু হয়।

কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, মামলার পর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় বুধবার বিকেলে স্থানীয়রা আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মৌসুমী হিজড়ার ঘরে তিন ঘণ্টা থাকা যুবককে খুঁজছে পুলিশ
০৭ সেপ্টেম্বর ২০২৬

মৌসুমী হিজড়ার ঘরে তিন ঘণ্টা থাকা যুবককে খুঁজছে পুলিশ

চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের নেত্রী মোহাম্মদ...

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ
০৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ

একেএম ফজলুল হক: চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দ করা ইনজেকশন ভুল করে নবজাতকের শ...

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া
০৭ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিনী মনোয়ারা ব...

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ৭০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে