গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৫ জুন ২০২৬

মেনু

দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ২১:৩৪ এএম ২০২৬
দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হন -ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অটোরিকশা ও অটোভ্যানের যাত্রীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. নাজমুল হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক মাহবুব (৪৫), জোসনা বেগম (৪০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল (৫)। আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)।

পুলিশ জানায়, একটি মাছবোঝাই পিকআপ ভ্যান পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

অন্যদিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অটোভ্যানের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারানোর পর যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং অটোভ্যানচালক নুরু মিয়া (৩৫)। আহত হয়েছেন তাদের মেয়ে তামান্না খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোভ্যানটির এক্সেল ভেঙে গেলে সেটি সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। পরে বাসটি সড়কের পাশের গাছে ধাক্কা খায়।

উভয় ঘটনায় দুর্ঘটনার পর চালকরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/৫/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

নীলফামারীতে হামলায় বিএনপি নেতা নিহত, বাবা-ছেলে গ্রেফতার
০৫ জুন ২০২৬

নীলফামারীতে হামলায় বিএনপি নেতা নিহত, বাবা-ছেলে গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে হামলার শিকার হয়ে এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় বাবা...

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর, ঘরবাড়িতে আগুন
০৫ জুন ২০২৬

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর, ঘরবাড়িতে আগুন

টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হত্যা ও মাইকিং করে ২য় দফায় স...

মাগুরার মহম্মদপুরে সংঘবদ্ধ ডাকাতি, সর্বস্ব লুট
০৫ জুন ২০২৬

মাগুরার মহম্মদপুরে সংঘবদ্ধ ডাকাতি, সর্বস্ব লুট

মোঃ জাহাঙ্গীর আলম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর সদর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে ভয়া...

মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারে শোকের ছায়া বরগুনায়
০৫ জুন ২০২৬

মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারে শোকের ছায়া বরগুনায়

মোস্তফা কাদের, বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা শহরের আবুলহোসেন ঈদগাহ সংলগ্ন ডাকবাংলার একটি ভবনের তৃতীয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই