গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না: বাঁধন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:০৩ এএম ২০২৬
আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না: বাঁধন
ছবি

আজমেরী হক বাঁধন

জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে সক্রিয় ভূমিকার জন্য আলোচনায় থাকা জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার অনলাইন হয়রানি ও ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সরব হয়েছেন। 

 

এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সামাজিকমাধ্যমে প্রকাশ করে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী। 

 

সম্প্রতি সামাজিকমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধন দাবি করেন, একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে অনলাইনে নারীদের হয়রানি এবং ভয় দেখানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

 

বাঁধন লেখেন, ‘যখন কোনো দল বলে, তারা সরকারে থাকলে নারীরা নিরাপদ থাকবে, অথচ একই সময়ে তাদেরই সমর্থকেরা অনলাইনে নারীদের ওপর এভাবে হামলে পড়ে, হয়রানি করে, এমনকি এখন এই ফেসবুক আইডি থেকে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরও ছড়িয়ে দেওয়া হচ্ছে- তখন এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে!’ 

 

ব্যক্তিগত মোবাইল নম্বর অনুমতি ছাড়া প্রকাশ্যে ছড়িয়ে দেওয়াকে অপরাধ উল্লেখ করে অভিনেত্রী আরও লেখেন, ‘কোনো ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর তার অনুমতি ছাড়া প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানি নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।’ ভয় দেখিয়ে বা আতঙ্ক তৈরি করে তাকে চুপ করিয়ে দেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করেন বাঁধন।


তার ভাষায়, ‘তাই ভয় দেখানো, আতঙ্ক তৈরি করা কিংবা আমাকে চুপ করিয়ে দেওয়ার এই চেষ্টা তোমাদের জন্যও যে পরিণতি ডেকে আনতে পারে, সেটা মনে রাখা ভালো।’ এরপর নিজের অবস্থান আরও দৃঢ়ভাবে জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমাকে এত সহজে ভয় দেখিয়ে বা আতঙ্কিত করে ফেলা সম্ভব নয়। 

 

আমাকে সেখানে নিয়ে যেতে হলে তোমাদের আরও অনেক দূর যেতে হবে।’ স্ট্যাটাসের শেষাংশে বাঁধনের বক্তব্যে উঠে আসে তার ব্যক্তিগত মানসিক লড়াইয়ের কথাও। তিনি লেখেন, ‘আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম। কিন্তু থেরাপি নিয়েছি, এখনো নিচ্ছি, প্রয়োজনীয় ওষুধও নিয়েছি- নিজেকে মানুষ হিসেবে ধরে রাখার জন্য, ক্ষমতা বা প্রতিহিংসা আমাকে যেন দানবে পরিণত না করে।’ 

 

সবশেষে নিজের স্বভাবসুলভ দৃঢ়তা ও রসিকতার মিশেলে বাঁধন লেখেন, ‘তাই আমাকে ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না। আর হ্যাঁ, আমি ডাইনি মনে রেখো।’ বাঁধনের এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিকমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

 

তবে যাকে উদ্দেশ করে এসব অভিযোগ করা হয়েছে, তার পরিচয় বা অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিসি/আপ্র/১৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
১২ অক্টোবর ২০২৬

বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট

একক শিল্পী হিসেবে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে মোট ১০০ সপ্তাহ থাকার মাইলফলক অর্জন করেছেন পপ তারকা টেল...

হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা
১২ অক্টোবর ২০২৬

হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

নতুন সিনেমার শুটিং-অভিনয়ের খবরে নেই পূজা চেরী। তবে সোশ্যাল মিডিয়ায় রয়েছেন সক্রিয়। প্রতিনিয়ত নতুন নতু...

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা রাত
১২ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা রাত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও জনপ্রিয় শহর নিউ ইয়র্ক। বলা হয়, এই শহর কখনো ঘুমায় না। রাতেও এ শহরের চা...

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?
১২ অক্টোবর ২০২৬

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির পর কেটে গেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই