গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

একসঙ্গে দুই সিনেমার ঘোষণা, নতুন উদ্যমে অভিনয়ে ফেরার বার্তা নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকার

দীর্ঘ বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:২৫ এএম ২০২৬
দীর্ঘ বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দ
ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। নব্বইয়ের দশকে নাচ, কমেডি ও অভিনয়ের অনন্য মিশেলে যিনি কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন, সেই ‘হিরো নম্বর ওয়ান’ এবার নতুন দুটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন।

গোবিন্দ একসঙ্গে তার নতুন দুটি চলচ্চিত্রের নাম ঘোষণা করেছেন। সিনেমা দুটির নাম ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবির শিরোনাম পোস্টার প্রকাশ করে নিজের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন এই অভিনেতা।

পোস্টারের সঙ্গে গোবিন্দ লেখেন, **“এখন আমি প্রস্তুত।”** ছোট্ট এই বার্তার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে অভিনয়ে ফেরার প্রত্যয় জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’-দুই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় ফিরছেন গোবিন্দ। তবে এখনো ছবির গল্প, নির্মাতা, সহশিল্পী কিংবা মুক্তির তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

একসময় বলিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম নির্ভরতার নাম ছিলেন গোবিন্দ। তার অভিনয়ের সহজাত ভঙ্গি, অসাধারণ নৃত্যদক্ষতা এবং কমেডির অনন্য সময়জ্ঞান তাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দেয়। দর্শকের ভালোবাসায় তিনি হয়ে ওঠেন ‘হিরো নম্বর ওয়ান’।

‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা বাবু’, ‘সাজন চলে সসুরাল’, ‘দুলহে রাজা’, ‘হাসিনা মান জায়েগি’, ‘জোড়ি নম্বর ওয়ান’ ও ‘পার্টনার’-এর মতো একের পর এক সফল সিনেমায় অভিনয় করে তিনি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

বিশেষ করে নব্বইয়ের দশকে গোবিন্দের সিনেমা মানেই ছিল হাসি, আনন্দ, রঙিন নাচ আর বিনোদনের পূর্ণ আয়োজন। তার নিজস্ব অভিনয়শৈলী ও পর্দার উপস্থিতি তাকে সমসাময়িক অনেক তারকার চেয়ে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছিল।

তবে গত এক দশকের বেশি সময় ধরে বড় পর্দায় নিয়মিত দেখা যায়নি তাকে। মাঝে টেলিভিশন অনুষ্ঠান, রিয়েলিটি শো ও বিভিন্ন জনসম্মুখের উপস্থিতির মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি। কিন্তু নতুন সিনেমায় তার উপস্থিতির অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।

সম্প্রতি ‘দুনিয়াদারি’ সিনেমার নাচের মহড়ার একটি ভিডিও প্রকাশ করে অভিনয়ে ফেরার আভাস দিয়েছিলেন গোবিন্দ। এবার আনুষ্ঠানিকভাবে দুটি সিনেমার ঘোষণা দিয়ে সেই জল্পনারও অবসান ঘটালেন তিনি।

দীর্ঘ বিরতির পর প্রিয় তারকাকে আবারও রুপালি পর্দায় দেখতে উচ্ছ্বসিত গোবিন্দভক্তরা। এখন অপেক্ষা-‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ নিয়ে নির্মাতাদের পরবর্তী ঘোষণার।
সানা/আপ্র/১৪/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে