গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

জন্মদিনে পূর্ণিমাকে ভালোবাসায় ভাসালেন স্বামী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৫৫ এএম ২০২৬
জন্মদিনে পূর্ণিমাকে ভালোবাসায় ভাসালেন স্বামী
ছবি

ছবি সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী আশফাকুর রহমান রবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে উদ্দেশ করে ভালোবাসাপূর্ণ বার্তা প্রকাশের পাশাপাশি কয়েকটি পারিবারিক ছবিও শেয়ার করেছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পূর্ণিমার ছবি প্রকাশ করে রবিন লেখেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয় বউ দিলারা হানিফ পূর্ণিমা। তোমার ভালোবাসা, যত্ন আর অফুরন্ত সমর্থন আমার জীবনকে আরো আলোকিত করে। আমরা একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তোমার এই বিশেষ দিনটি যেন আনন্দ, হাসি আর তোমার প্রিয় সবকিছু দিয়ে ভরে ওঠে। সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন।’

পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং দম্পতির আন্তরিক সম্পর্কের প্রশংসা করেন।

শেয়ার করা ছবিগুলোর একটি বিশেষভাবে নেটিজেনদের নজর কাড়ে। সেখানে আর্জেন্টিনার জার্সি পরে রয়েছেন পূর্ণিমা ও রবিন, আর তাদের মাঝে ব্রাজিলের জার্সি গায়ে দেখা যায় তাদের মেয়ে আরশিয়া উমাইজাকে।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে না এলেও বিশেষ দিনগুলোতে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিন। জন্মদিনে স্বামীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায় এবারের বিশেষ দিনটি আরো স্মরণীয় হয়ে উঠেছে।

এসি/আপ্র/১১/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে