গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

চরিত্রটা চ্যালেঞ্জিং ছিলো: নাবিলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০২:১০ এএম ২০২৬
চরিত্রটা চ্যালেঞ্জিং ছিলো: নাবিলা
ছবি

ছবি সংগৃহীত

ঈদে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘বনলতা সেন’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চরিত্রটি পেতে তাকে তিন দফা অডিশনের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এটি তার অভিনীত চতুর্থ সিনেমা। এর আগে তিনি ‘তুফান’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন। তবে ‘তুফান’-এর শুটিংয়ের আগেই, ২০২৩ সালের শেষ দিকে ‘বনলতা সেন’-এর সব কাজ শেষ করেন তিনি। 

সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে নাবিলা জানান, চরিত্রটি তার জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। 

কারণ ‘বনলতা সেন’ চরিত্রটি পাঠকের কল্পনায় ভিন্নভাবে ধরা দেয়। তিনি বলেন, “প্রত্যেক পাঠকই ‘বনলতা সেন’-কে নিজের মতো করে কল্পনা করেন। সেই কল্পনার সঙ্গে অন্যের মিল নাও থাকতে পারে। 

সিনেমায় মূলত সেই অনুসন্ধানের দিকটিই ফুটে উঠেছে।” এই সিনেমায় যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “শুরুতে তাকে শুধু চরিত্রের সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছিল।” 

পরে পুরো চিত্রনাট্য পড়ে তিনি মুগ্ধ হন। তবে প্রথমে যে চরিত্রের জন্য ভাবা হয়েছিল, সেটি করতে আগ্রহী ছিলেন না। তিনি বলেন, “আমি বলেছিলাম, এই চরিত্রটি এখন করতে চাই না। 

যদি আমাকে ‘বনলতা সেন’-এর চরিত্রে ভাবেন, তাহলে এককথায় রাজি হয়ে যাব।”


পরে দীর্ঘ অপেক্ষার পর নির্মাতা তাকে আবার ডাকেন এবং তিন দফা অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়। নাবিলা বলেন, “অনেক দিন পর আবার ডাকলেন, তিনবার অডিশন হলো। তারপর শুটিং শুরু হয়।” 

সিনেমা নিয়ে প্রত্যাশা প্রকাশ করে তিনি বলেন, “জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা প্রায় শতবর্ষের কাছাকাছি হলেও এখনো তা সমানভাবে প্রাসঙ্গিক। কবিতাজুড়ে যে রহস্য ও দর্শন আছে, আমরা চাই সিনেমাটিও দর্শককে সেই আবেশে ধরে রাখুক।” 

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নাবিলা বলেন, “পরিচালক মাসুম হাসান উজ্জ্বল বড় ক্যানভাসে কাজ করতে পছন্দ করেন। প্রতিটি দৃশ্যের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। কস্টিউম, সেট ও লুক নিয়ে প্রচুর কাজ করতে হয়েছে, তবে পুরো অভিজ্ঞতাই ছিল আনন্দ ও শেখার। 

এর আগে কবিতা অবলম্বনে নির্মিত ‘কথা হবে তো’-তে কাজের অভিজ্ঞতাও তার ছিল বলে জানান তিনি। 

এ ধরনের কাজ তাকে চরিত্রের গভীরে যেতে সাহায্য করে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। 

 

বর্তমানে তিনি ঈদের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা এবং ‘বনলতা সেন’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

 

ডিসি/আপ্র/২৫/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে