গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এখনও ট্রমায় প্রিয়ন্তী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ০৭:০২ এএম ২০২৬
শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এখনও ট্রমায় প্রিয়ন্তী
ছবি

ছবি সংগৃহীত

নিজের শৈশবের এক ভয়াবহ ও ট্রমাটিক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন বর্তমান সময়ের অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি দেশের চলমান শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

 

সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মাত্র ৪ থেকে ৫ বছর বয়সে তিনিও আপত্তিকর স্পর্শ বা ‘ইনঅ্যাপ্রোপিয়েট টাচ’-এর শিকার হয়েছিলেন, যা আজও তার মনে গভীর ক্ষত হয়ে আছে। ফেসবুক পোস্টে প্রিয়ন্তী উর্বী লিখেছেন, কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শিখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সব সময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়।  

 

উর্বী তার পোস্টে শৈশবের সেই দিনগুলোর মানসিক যন্ত্রণা ফুটিয়ে তুলে লিখেছেন, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে এসব ঘটনা কতটা ভয় ঢুকিয়ে দেয়, তা তিনি আজ অনুভব করতে পারেন। 

লেখেন, তখন বুঝতাম না, ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো, এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি। আজ ভাবি, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন, কত অস্বস্তি, কত-না বলা কান্না জমে থাকে বছরের পর বছর।


সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশে সব শ্রেণির মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। বিচার চাইছেন। এ ঘটনায় অনেক তারকাই প্রতিবাদ জানাচ্ছেন। 

সে ঘটনা নিয়েই নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রী জানান, যখনই কোনো শিশুর নির্যাতন কিংবা ধর্ষণের খবর সামনে আসে, তখন তিনি ভেতর থেকে ভেঙে পড়েন। 

উর্বী লিখেছেন, আমি আজও বিশ্বাস করি রেপিস্ট আর অ্যাবিউজারদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ, তারা শুধু একটা মানুষকে না, একটা শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস আর শৈশবকে মেরে ফেলে। 

আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, মানুষের কর্মের ফল একদিন না একদিন এই পৃথিবীতেই ফিরে আসে। আল্লাহ সব দেখেন। স্ট্যাটাসের শেষ অংশে এই অভিনেত্রী তার বাবার প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়ে লিখেছেন, আজ খুব আব্বুকে মিস করছি। 

শুটিং, কাজ, ব্যস্ততা সবকিছুর মাঝেও মাঝে মাঝে মনে হয়, কোথাও হারিয়ে যাই, এমন একটা জায়গায় যেখানে কেউ আমাকে চেনে না। হয়তো সেখানে একটু শান্তি পাওয়া যেত।

 

ডিসি/আপ্র/২২/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে