গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

সব পরিস্থিতির মধ্যে ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি: প্রিয়াঙ্কা সরকার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:২৬ এএম ২০২৬
সব পরিস্থিতির মধ্যে ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি: প্রিয়াঙ্কা সরকার
ছবি

ছবি সংগৃহীত

‘ভোলেবাবা পার রপেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ওড়িশার তালসারির সমুদ্রে ডুবে না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। 

স্বামীর মৃত্যুতে যখন দিশেহারা অবস্থা, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা সরকার। স্বামীর শেষকৃত্যে কুর্তা-জিন্স পরা থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে হাসিমুখের ছবি সব কিছু নিয়েই গত কয়েক দিন ধরে চলেছে জলঘোলা। এবার কটাক্ষকারীদের জবাব দিয়েছেন তিনি। 

বর্তমানে নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘কুহেলি’-র প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী। ট্রোলারদের করা ‘অ্যাটেনশন সিকিং’ মন্তব্যের বিপরীতে দাঁড়িয়ে তিনি সাফ জানালেন, নেতিবাচক মানুষের চেয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের গুরুত্বই তার কাছে বেশি।


সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি সব পরিস্থিতির মধ্যে থেকেই ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। যখনই এমন কোনো পরিস্থিতি এসেছে, হয়তো পাঁচজন নেতিবাচক কথা বলেছেন, কিন্তু ৫০ জন পাশে থেকেছেন এবং ভালো কথা বলেছেন। আমার ওই পাঁচজনকে গুরুত্ব না দিলেও চলবে। 

 

মূলত যে ৫০ জন পাশে থেকেছেন, তারাই কিন্তু আমাদের হয়ে আসল লড়াইগুলো করেন।’ অভিনেত্রী আরও বলেন, ‘আসলে অনেকেই বাজে কথা বলে কারণ তারা অন্যের মনোযোগ বা অ্যাটেনশন চায়। 

এদেরকে গুরুত্ব না দেওয়াই সবচেয়ে ভালো উত্তর হতে পারে। 

যেমন চারপাশে থাকা আপনজনদের সঙ্গে আমরা কষ্ট ভাগ করে মন হালকা করি, তেমনই সোশ্যাল মিডিয়ার পজিটিভিটিকে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। যারা আপনার জন্য লড়াই করছে, তারাই আপনার মনোযোগ পাওয়ার যোগ্য।

 কেন আমি নেতিবাচক কথাকে নিজের জীবনে প্রভাব ফেলতে দেব?’

 

ডিসি/আপ্র/৩০/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে