গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

পর্দায় ‘চিত্রা‘র রাজত্ব, অভিভূত সাবিলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:৩৯ এএম ২০২৬
পর্দায় ‘চিত্রা‘র রাজত্ব, অভিভূত সাবিলা
ছবি

ছবি সংগৃহীত

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত ঈদের অন্যতম আলোচিত ছবি ‘বনলতা এক্সপ্রেস’। এই সিনেমার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। 

মুক্তির পর থেকেই তিনি ‘চিত্রা’ চরিত্রের মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। ঈদের সিনেমাগুলো যারা দেখছেন, পাঁচ সিনেমার মধ্যে সাবিলা নূরের অভিনয়েরও আলাদা করে প্রশংসা করছেন। 

‘বনলতা এক্সপ্রেস’-এ ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন সাবিলা নূর। বলেন, এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। 

দর্শকরা ভীষণ খুশী। সাবিলা জানান, নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ ভাইয়া, শরিফুল রাজ থেকে শুরু থেকে সিনেমার প্রতিটি টিমের আন্তরতিক সহযোগিতা পেয়েছেন বলেই নিজের সেরাটা দিয়ে কাজ করতে পেরেছেন। 

সাবিলা বলেন, চিত্রা আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা সত্যিই অভিভূত করার মতো। এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। আগামীতে যে কাজগুলো করছি সবগুলো সচেতন হয়েছি। ঈদের সিনেমা হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ ইতোমধ্যে দর্শকদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। 

সিনেপ্লেক্সে ঈদের অন্য চার ছবি ছাড়িয়ে এটি সর্বাধিক শো নিয়ে হাউজফুল দিচ্ছে। সেই সঙ্গে ৩ এপ্রিল থেকে কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে রিলিজ হচ্ছে।


তার আগে সোমবার সন্ধ্যায় সাবিলা তার কাছের মানুষদের নিয়ে একটি শো উপভোগ করেন। সেখানে তার অনুসারী থেকে মা, শাশুড়ি, স্বামী প্রত্যেকে উপভোগ করেন। 

সাবিলা বলেন, নেহাল আমার স্বামী এবং বেস্ট ফ্রেন্ড। আমার কাজ দেখে সে ক্রিটিসাইজ করতে পছন্দ করে। সেটা আমিও এনজয় করি। তবে আমার মনে হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’ দেখে সে অন্তত এবার পুরো সিনেমা এনজয় করেছে। সেই সঙ্গে আমার একেবারে কাছের মানুষরাও পছন্দ করেছেন। 

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ উপন্যাস’ অবলম্বনে নির্মিত এই সিনেমার নির্মাণ ও মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ তারকাবহুল শিল্পীদের সমৃদ্ধ অভিনয়ের সমন্বয়ে বনলতা এক্সপ্রেস দীর্ঘ সময় ধরে দর্শকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হবে, যাকে বলা হয় ‘লম্বা রেসের ঘোড়া’। 

দর্শকদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সাবিলা নূর বলেন, তিনি আগামীতেও ভিন্নধর্মী ও মানসম্মত কাজের মাধ্যমে নিজেকে আরও প্রমাণ করতে চান।

 

ডিসি/আপ্র/০১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে