গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৪ পিএম, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ০২:২০ এএম ২০২৬
শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা
ছবি

ছবি সংগৃহীত

একসময় বলিউডের প্লেব্যাক জগতে নিজের কণ্ঠে রাজত্ব করেছেন অলকা ইয়াগনিক। চার দশকের বেশি সময় ধরে অসংখ্য সুপারহিট গানে নায়িকাদের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। 

কিন্তু হঠাৎ করেই থেমে গেছে সেই সুরেলা যাত্রা-শ্রবণশক্তি হারিয়ে এখন কার্যত নীরব এই বর্ষীয়ান গায়িকা। ২০২৪ সালে এক বিবৃতির মাধ্যমে নিজেই নিজের অসুস্থতার কথা জানান অলকা। 

একটি ভাইরাল সংক্রমণের কারণে বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন তিনি। এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণশক্তি। হঠাৎ করেই গান শোনা ও গাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন এই গায়িকা, যা তার দীর্ঘ সংগীতজীবনে বড় ধাক্কা হয়ে আসে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা জানান, তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। ফলে এখনো গানে ফেরা সম্ভব হচ্ছে না। তার ভাষায়, গীতিকার ও সুরকারদের কাছ থেকে নিয়মিত প্রস্তাব পেলেও বর্তমান পরিস্থিতিতে গান গাওয়া তার পক্ষে সম্ভব নয়।


অসুস্থতার শুরুর অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একদিন বিমান থেকে নামার সময় আচমকাই অনুভব করেন, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। পরে চিকিৎসকদের পরামর্শে জানা যায়, ভাইরাসের আক্রমণে স্নায়ুর জটিল সমস্যার কারণে তার শ্রবণশক্তি কমে গেছে। 

অলকার এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েন তার ভক্তরা। একই সঙ্গে সবাইকে সচেতন করে তিনি বলেন, শ্রবণশক্তির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে উচ্চ শব্দ থেকে দূরে থাকা এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করার পরামর্শ দেন তিনি। 

এদিকে গায়িকার জন্মদিনে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। ভক্তদের প্রত্যাশা-সব বাধা কাটিয়ে আবারও সেই চেনা কণ্ঠে ফিরবেন প্রিয় শিল্পী।

 

ডিসি/আপ্র/৩১/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
১০ অক্টোবর ২০২৬

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার

কিছুদিন আগেই আম্বানিদের গণেশ পুজোয় মুটিয়ে যাওয়া নিয়ে ট্রলড হতে হয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফক...

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার
১০ অক্টোবর ২০২৬

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা কুসুম শিকদারের। তবে তিনি নির্মাণও করেন, আবার গানও করেন। মজার ব্যাপার হলো...

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব
০৯ অক্টোবর ২০২৬

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব

সুর, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে