গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

আমি এখন বাঘিনী: কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০৮ এএম ২০২৬
আমি এখন বাঘিনী: কিয়ারা আদভানি
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জানিয়েছেন মা হওয়ার পর তার জীবনবোধ ও ব্যক্তিত্বে বড় পরিবর্তন এসেছে। যশের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগে নিজের এই ভেতরের কথা প্রকাশ্যে আনলেন তিনি। 

পর্দায় এতদিন মিষ্টি মেয়ের ইমেজে দেখা গেলেও কিয়ারা জানান, মাতৃত্ব তাকে অনেক বেশি সাহসী ও সংকল্পবদ্ধ করে তুলেছে। নতুন বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। 

এই সিনেমায় কন্নড় সুপারস্টার যশের বিপরীতে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। গত বছর জুলাই মাসে সন্তান জন্ম দেওয়ার পর এটিই তার বড় কোনো প্রজেক্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, আমি আসলে মা হওয়ার পরে যেন বাঘিনি হয়ে উঠেছি। কখনও মনে হয়, এই পৃথিবীর কোনও কিছুকেই গুরুত্ব দেওয়ার দরকার নেই। কখনও আবার সব কিছুই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।


সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার একটি পোস্টার প্রকাশ পেয়েছে যেখানে অভিনেতা যশের সঙ্গে কিয়ারাকে দেখা গেছে। পোস্টারে যশের হাতে চুরুট থাকা নিয়ে সামাজিক মাধ্যমে কিছুটা বিতর্ক তৈরি হলেও সংশ্লিষ্টরা তা নিয়ে খুব একটা বিচলিত নন।  

সিনেমার পরিচালক গীতু মোহনদাস জানান, চিত্রনাট্যের ‘নাদিয়া’ চরিত্রের জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। পরিচালকের মতে, কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের মানবিক গভীরতা রয়েছে যা দর্শকদের স্পর্শ করবে।

 

ডিসি/আপ্র/২৯/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
১৪ অক্টোবর ২০২৬

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন জাহের আলভী

স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় আইনি জটিলতা, জেল ও রিমান্ডের মুখোমুখি হওয়ার পর দীর্ঘ সাত মাস অভিনয়ের বাইরে ছ...

লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
১৪ অক্টোবর ২০২৬

লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান

মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণা...

যশোরে বাসার সামনে অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন দুই ব্যক্তি
১৩ অক্টোবর ২০২৬

যশোরে বাসার সামনে অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন দুই ব্যক্তি

যশোরে নিজ বাসার সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে...

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড
১৩ অক্টোবর ২০২৬

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড

 বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত দঅভিনেত্রী’ হিসেবে পরিচিত টিলি নরউড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে