গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

বিয়ের আগেই কৃতি স্যাননের হানিমুন!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:৪০ এএম ২০২৬
বিয়ের আগেই কৃতি স্যাননের হানিমুন!
ছবি

ছবি সংগৃহীত

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লন্ডনের রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটছেন কৃতি ও কবীর। এসময় কৃতির পরনে ছিল বাদামি রঙের হাইনেক টি-শার্ট, ব্লু ডেনিম ও পিচ রঙের জ্যাকেট।

অন্যদিকে কবীর পরেছিলেন নেভি ব্লু জিনস ও জ্যাকেট। নেটিজেনদের একাংশ কৃতির বর্তমান হেয়ারস্টাইল দেখে ধারণা করছেন, ভিডিওটি বেশ সাম্প্রতিক সময়ের। কবীর বাহিয়া লন্ডনের একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী।

বি-টাউনে গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কৃতি। অনেকে এই লন্ডন সফরকে তাদের ‘আগাম মধুচন্দ্রিমা’ হিসেবেও অভিহিত করছেন।

যদিও কৃতি বা কবীর এখন পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

কৃতি ও কবীরের প্রেমের গুঞ্জন প্রথম জোরালো হয় গ্রিসে কৃতির জন্মদিনের ছবি সামাজিক মাধ্যমে আসার পর।

এরপর কৃতির বোন নূপুর স্যাননের বিয়েতেও তাদের একসঙ্গে দেখা যায়। রাজস্থানের উদয়পুরে আয়োজিত সেই পারিবারিক অনুষ্ঠানে কবীরের উপস্থিতি তাদের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট করে তোলে।

বর্তমানে কৃতি লন্ডনেই অবস্থান করছেন। বারবার জনসমক্ষে একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ায় তাদের পরিণয় নিয়ে উন্মুখ হয়ে আছেন তাদের ভক্তরা।

 

ডিসি/আপ্র/২২/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
১৪ অক্টোবর ২০২৬

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন জাহের আলভী

স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় আইনি জটিলতা, জেল ও রিমান্ডের মুখোমুখি হওয়ার পর দীর্ঘ সাত মাস অভিনয়ের বাইরে ছ...

লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
১৪ অক্টোবর ২০২৬

লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান

মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণা...

যশোরে বাসার সামনে অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন দুই ব্যক্তি
১৩ অক্টোবর ২০২৬

যশোরে বাসার সামনে অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন দুই ব্যক্তি

যশোরে নিজ বাসার সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে...

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড
১৩ অক্টোবর ২০২৬

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড

 বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত দঅভিনেত্রী’ হিসেবে পরিচিত টিলি নরউড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে