গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

ভালোবাসা দিবসে টরন্টো মাতাবেন কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০১:২৮ এএম ২০২৬
ভালোবাসা দিবসে টরন্টো মাতাবেন কুমার বিশ্বজিৎ
ছবি

ছবি সংগৃহীত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আবারও মঞ্চে ফিরছেন। বিশ্ব ভালোবাসা দিবসে কানাডার টরন্টোতে কনসার্টে অংশ নিয়ে প্রবাসী বাঙালিদের সুরের আবেশে ভাসাবেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি স্কারবরোর গ্র্যান্ড সিনামন বেনকোয়েট হলে অনুষ্ঠিত হবে ‘বিসিই ভ্যালেন্টাইন ২০২৬ : কুমার বিশ্বজিৎ লাইভ’। 

ভালোবাসা দিবসের বিশেষ এ আয়োজনে এককভাবে গান পরিবেশন করবেন এই তারকা শিল্পী। তার কণ্ঠে শোনা যাবে সিনেমা ও অ্যালবামের জনপ্রিয় সব গান। কয়েক বছর আগে একমাত্র ছেলে কুমার নিবিড় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর সংগীতে অনিয়মিত হয়ে পড়েন বিশ্বজিৎ। 

ছেলের চিকিৎসার জন্য পরিবারসহ দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন তিনি। তবে ভক্তদের ভালোবাসা ও অনুরোধেই আবার কনসার্টে ফিরেছেন বলে জানিয়েছেন এই শিল্পী।


কুমার বিশ্বজিৎ বলেন, ‘শ্রোতারাও আমার পরিবারের অংশ। অনেক ভেবেচিন্তে মনে হয়েছে, শ্রোতাদের জন্য গান করা উচিত। সেই ভাবনা থেকেই আবার মঞ্চে ফিরছি।’ ১৯৮২ সালে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গান দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এর আগে থেকেই গান করে আসছেন তিনি। 

 

চার দশকের সংগীত জীবনে উপহার দিয়েছেন ‘তুমি রোজ বিকেলে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘ও ডাক্তার’, ‘ভিটা নাই রে’, ‘তুমি আমার প্রাণের স্বামী’সহ অসংখ্য জনপ্রিয় গান। ভালোবাসা দিবসে প্রিয় শিল্পীর লাইভ পরিবেশনা ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে