গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

কারাবাস ও বিরতি কাটিয়ে জাহের আলভীর অভিনয়ে ফেরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৭ এএম ২০২৬
কারাবাস ও বিরতি কাটিয়ে জাহের আলভীর অভিনয়ে ফেরা
ছবি

ছবি সংগৃহীত

স্ত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় কারাবাস ও দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার কথা জানালেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টের মাধ্যমে নতুন কাজ শুরুর কথা প্রকাশ করেন তিনি। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে আলভী লেখেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা, ফিরে আসার হাওয়া।’ এর আগে করা আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে।’


পরে আলভী জানান, প্রায় সাত মাস পর আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন তিনি। তার নতুন কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি এবং এর প্রযোজক মাহমুদ হাসান রানা।

 

 অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। 

এ মামলায় গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়। 

 

এরপর ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এই অভিনেতা। কাজে ফেরার কথা জানালেও নতুন প্রকল্পটির নাম, নাটকের গল্প কিংবা প্রচারের সময়সূচি নিয়ে এখনো বিস্তারিত কিছু উল্লেখ করেননি জাহের আলভী।

ডিসি/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে