গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২১ এএম ২০২৬
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
ছবি

ছবি সংগৃহীত

শোবিজে একের পর এক তারকার বিচ্ছেদের গুঞ্জন উঠছে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার গুঞ্জনের পর্ব শেষ না হতেই সামনে এলো সাবিলা নূরের খবর। বেশ কিছু দিন ধরেই শোবিজপাড়ায় ফিসফাস—ভেঙে যাচ্ছে অভিনেত্রীর সাজানো সংসার। 

এই ভাঙনের নেপথ্যে নাকি অনুঘটক হিসেবে কাজ করছে তার অভিনীত সিনেমা ‘রকস্টার’ সেটের এক নতুন রসায়ন! চলতি বছর মুক্তি পাওয়া ‘রকস্টার’ দিয়ে বড় পর্দায় নতুনভাবে নজর কাড়েন সাবিলা। সিনেমার রাজকীয় ক্যানভাস এবং জমকালো দৃশ্য ধারণের পেছনে বড় ভূমিকা ছিল এর ডিওপি আবদুল মামুনের (ডিরেক্টর অব ফটোগ্রাফি)। 

শোবিজ সংশ্লিষ্ট কিছু সূত্রের দাবি, সিনেমার শুটিং সেট থেকেই নাকি সাবিলার সঙ্গে ডিওপি আব্দুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সাথে সাথে গভীর প্রেমে রূপ নিয়েছে বলে খবর। সূত্র বলছে, এই নতুন সম্পর্কের জের ধরেই নাকি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। হঠাৎ করেই ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকেই স্বামী ও পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। 

 

অনেক দিন ধরেই স্বামী নেহালের কাছ থেকে আলাদা থাকছেন সাবিলা! তাদের দূরত্ব বিচ্ছেদের দিকে এগোচ্ছে বলে জানা গেছে।


আরেকপক্ষের দাবি, শাকিব খানের সঙ্গেও নাকি পর্দার বাইরে নতুন রসায়ন তৈরি হয়েছে সাবিলার! পর্দার মতো বাস্তব জীবনেও নাকি তারা আরও কাছাকাছি এসেছেন! এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় শাকিব খানের বক্তব্য পাওয়া যায়নি। তবে নায়কের ঘনিষ্ঠজনরা বলছেন, শাকিবের সঙ্গে সাবিলার পেশার সম্পর্কের বাইরে কিছু নেই।


বিচ্ছেদের গুঞ্জন বা নতুন প্রেমের সম্পর্কের বিষয়ে সাবিলা নূর বা তার পরিবারের কোনও সদস্য সরাসরি মুখ খোলেননি। 

এ নিয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় তারা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন।

ডিসি/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড
১৩ অক্টোবর ২০২৬

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড

 বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত দঅভিনেত্রী’ হিসেবে পরিচিত টিলি নরউড...

রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী
১৩ অক্টোবর ২০২৬

রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী

ধারাবাহিক নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দীর্ঘদিন পর আবার...

শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
১৩ অক্টোবর ২০২৬

শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই সময়ের ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতা...

কারাবাস ও বিরতি কাটিয়ে জাহের আলভীর অভিনয়ে ফেরা
১৩ অক্টোবর ২০২৬

কারাবাস ও বিরতি কাটিয়ে জাহের আলভীর অভিনয়ে ফেরা

স্ত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় কারাবাস ও দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার কথা জানালেন ছোট পর্দার অভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই