গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
ধূসর চুলেই নতুন লুকে আমির খান
ছবি

ছবি সংগৃহীত

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনের নানামুখী ঘটনা সব মিলিয়ে প্রতিনিয়তই থাকেন খবরের শিরোনামে। তবে বিতর্ককে পেছনে রেখে ইতিবাচকভাবে জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আমির খান। 

সম্প্রতি এক অনুষ্ঠানে তার একেবারেই ভিন্নধর্মী একটি লুক নতুন করে চর্চায় উঠে এসেছে। পাকা চুল ও ধূসর রঙের সাধারণ এই রূপে সবাইকে অবাক করলেও, আমিরকে কিন্তু দারুণ উৎফুল্ল ও খোশমেজাজেই দেখা গেছে। সাধারণত বয়সের স্বাভাবিক নিয়মে চুলে পাক ধরাটা স্বাভাবিক হলেও, আজকাল তা কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে আটকে নেই। 

তবে আমির খান কি তবে প্রকৃতির এই সহজ নিয়মকেই সাগ্রহে আপন করে নিলেন? অভিনেতার ভাষ্য অনুযায়ী, আপাতত তিনি চুলে আলাদা করে কোনো রং করছেন না। 

যদিও ভক্ত ও সমালোচকদের একাংশের ধারণা প্রিয় তারকার এমন পরিবর্তন নিশ্চয়ই নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতিরই অংশ!


তবে এই গুঞ্জনকে নাকচ করে দিয়ে আমির নিজেই স্পষ্ট করেছেন বাস্তব সত্য। 

নতুন এই সাজের সঙ্গে কোনো চলচ্চিত্রের রূপায়নের যে সম্পর্ক নেই, তা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি মূলত চুলে কলপ বা রং করা বন্ধ করে দিয়েছি। 

প্রতিদিন একইভাবে রং করাটা বড্ড একঘেয়ে লাগছিল।’ 

 

আমিরের এমন অকপট জবাব শুনে পাশে থাকা খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই রসিকতা করে মন্তব্য করেন, ‘আমিরকে যখনই অন্যরকম কোনো নতুন অবয়বে দেখা যায়, তখনই বুঝে নিতে হবে সে নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা চর্চা শুরু করেছে।’

ডিসি/আপ্র/১০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
১০ অক্টোবর ২০২৬

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার

কিছুদিন আগেই আম্বানিদের গণেশ পুজোয় মুটিয়ে যাওয়া নিয়ে ট্রলড হতে হয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফক...

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার
১০ অক্টোবর ২০২৬

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা কুসুম শিকদারের। তবে তিনি নির্মাণও করেন, আবার গানও করেন। মজার ব্যাপার হলো...

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব
০৯ অক্টোবর ২০২৬

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব

সুর, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শি...

ঘুড়ি-কাশফুলে শরতের আবহে ছায়ানটের বর্ণিল সাংস্কৃতিক আয়োজন
০৯ অক্টোবর ২০২৬

ঘুড়ি-কাশফুলে শরতের আবহে ছায়ানটের বর্ণিল সাংস্কৃতিক আয়োজন

ঘুড়ি, কাশফুল আর নীল-সাদার সাজে শরতের স্নিগ্ধ রূপ ফুটে উঠল ছায়ানটের ‘শরতের অনুষ্ঠান’-এ। গান, নাচ, কবি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে