গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
ছবি

ছবি সংগৃহীত

কিছুদিন আগেই আম্বানিদের গণেশ পুজোয় মুটিয়ে যাওয়া নিয়ে ট্রলড হতে হয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। গত বছরের নভেম্বরে (২০২৫) পুত্রসন্তান বিহান-এর জন্ম দেওয়ার পর অভিনেত্রীর চেহারার পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক কুরুচিকর মন্তব্য ভেসে আসছিল। 

এবার সেটি নিয়ে প্রথমবার মুখ খুললেন ভিকি ঘরণী। লন্ডনে নিজের প্রসাধন সংস্থা ‘কে বিউটি’-র (কধু ইবধঁঃু) বর্ষপূর্তি অনুষ্ঠানে ট্রোলারদের মার্জিত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে মোক্ষম জবাব দিলেন ক্যাটরিনা।


অভিনেত্রীর ভাষ্য, ‘আমার মনে হয় সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন।’ 

তিনি আরও যোগ করেন, ‘আমাকে নিয়ে আসা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে যদি আমি পাত্তা দিতাম বা আমার জীবন পরিচালনা করতে দিতাম, তাহলে হয়তো আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে জমে যেতাম, জীবনে আর এক পা-ও এগোতে পারতাম না।’ 

 

ক্যাটরিনা তার ব্র্যান্ডের স্লোগান মনে করিয়ে দিয়ে বলেন, ‘বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও ‘চিয়ারলিডার’ হতে হবে। 

জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না। কোনও সময় আপনার সব কিছু পারফেক্ট থাকবে, আবার কোনও সময় কোনও কিছুই মনের মতো হবে না। কখনও আপনাকে সেরা দেখাবে, আবার কখনও সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। 

তাই এই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত, নিজেকে নিয়ে বড্ড বেশি গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।’ সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। 

সেই সহজ সত্যিটাকে স্বীকার করে নিয়ে ট্রলারদের গালে যেভাবে মিষ্টি কিন্তু কড়া চড় মারলেন ক্যাটরিনা, তাতে অনুরাগী মহলে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

ডিসি/আপ্র/১০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার
১০ অক্টোবর ২০২৬

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা কুসুম শিকদারের। তবে তিনি নির্মাণও করেন, আবার গানও করেন। মজার ব্যাপার হলো...

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব
০৯ অক্টোবর ২০২৬

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব

সুর, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শি...

ঘুড়ি-কাশফুলে শরতের আবহে ছায়ানটের বর্ণিল সাংস্কৃতিক আয়োজন
০৯ অক্টোবর ২০২৬

ঘুড়ি-কাশফুলে শরতের আবহে ছায়ানটের বর্ণিল সাংস্কৃতিক আয়োজন

ঘুড়ি, কাশফুল আর নীল-সাদার সাজে শরতের স্নিগ্ধ রূপ ফুটে উঠল ছায়ানটের ‘শরতের অনুষ্ঠান’-এ। গান, নাচ, কবি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে