গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

ফের মা হতে চলেছেন কিয়ারা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১৩ এএম ২০২৬
ফের মা হতে চলেছেন কিয়ারা
ছবি

ফের মা হতে চলেছেন কিয়ারা

বলিউডের অন্যতম তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আবারও তাদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। কন্যাসন্তান সারায়াহর প্রথম জন্মদিনের আনন্দ কাটতে না কাটতেই আবারও মা হওয়ার ঘোষণা দিলেন এই বলিউড অভিনেত্রী। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বিশেষ ছবি শেয়ার করে জীবনের এই নতুন অধ্যায়ের খবরটি ভক্তদের জানান কিয়ারা। যেখানে সিদ্ধার্থ ও মেয়ে সারায়াহর পাশাপাশি তিনজনের হাতে দেখা যায় এক জোড়া ছোট্ট শিশুর বোনা জুতো। 

গত বছর প্রথম সন্তান আসার সময় যেভাবে খবরটি ভাগ করেছিলেন তারা, এবারও প্রায় একই ধাঁচের ছবিতে ভরিয়ে তুলেছেন আবেগ। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এমন এক অমূল্য আশীর্বাদে হৃদয় কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরে উঠেছে।’ 

 

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে জমকালো আয়োজনে চার হাত এক হয়েছিল এই তারকাদম্পতির। এরপর গত বছরের নভেম্বরে প্রথম সন্তান সারায়াহকে স্বাগত জানান তারা। মা হওয়ার পর খুব বেশি দিন ক্যামেরা থেকে দূরে ছিলেন না কিয়ারা। চলতি বছরেই সাউথ তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায় কাজ করেছেন তিনি। মাতৃত্ব নিজের ভেতর কতটা রূপান্তর এনেছে, তা নিয়ে সম্প্রতি রাজ শামানির পডকাস্টে কথা বলেন কিয়ারা। 

তার ভাষ্যমতে, মা হওয়ার পর জীবন সম্পূর্ণ নতুন এক মোড় নেয়। এমনকি নিজেকে আরও স্বাধীন ও শক্ত মানসিকতার বা ‘টাইগ্রেস’ মনে হয় বলে জানান তিনি। কাজের প্রতি কিয়ারার এই একাগ্রতার প্রশংসা করেছেন ‘টক্সিক’ সিনেমার সহ-অভিনেত্রী হুমা কুরেশিও। তিনি জানান, সিনেমাটির একটি ভারী বৃষ্টির দৃশ্যে শুটিং করার সময় কিয়ারা ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক নানান জটিলতা ও প্রতিকূলতা সত্ত্বেও এতটুকু না দমে দৃশ্যটির কাজ নিখুঁতভাবে শেষ করেছিলেন তিনি।


উল্লেখ্য, ২০২১ সালের ব্যবসাসফল সিনেমা ‘শেরশাহ’-র সেটে প্রথম কাছাকাছি আসেন সিদ্ধার্থ ও কিয়ারা। সিনেমায় ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে সিদ্ধার্থ এবং ডিম্পল চিমার চরিত্রে নজর কাড়েন কিয়ারা। পর্দার সেই প্রেম কালক্রমে বাস্তবে রূপ নেয়। 

দীর্ঘদিন গোপন রাখার পর টক শো ‘কফি উইথ করণ’-এ সম্পর্কের কথা পরোক্ষভাবে স্বীকার করেন তারা, যা পরবর্তীতে পরিণতি পায় ধুমধাম বিয়ের মাধ্যমে।

ডিসি/আপ্র/০৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা
০৭ অক্টোবর ২০২৬

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা

আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভ...

ওয়ার্নার ব্রাদার্সকে কিনে হলিউডে নতুন রাজত্ব প্যারামাউন্টের
০৭ অক্টোবর ২০২৬

ওয়ার্নার ব্রাদার্সকে কিনে হলিউডে নতুন রাজত্ব প্যারামাউন্টের

হলিউডে আরও বড় হলো একচ্ছত্র আধিপত্যের লড়াই। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা দর-কষাকষি, প্রতিদ্বন্দ্বী...

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
০৭ অক্টোবর ২০২৬

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় ‘ঝিমলি’...

সালমানের নামে চণ্ডীগড়ে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’
০৭ অক্টোবর ২০২৬

সালমানের নামে চণ্ডীগড়ে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের নামে চণ্ডীগড়ে তৈরি হতে যাচ্ছে একটি বড় আবাসন প্রকল্প। বহুতল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই