গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

সালমানের নামে চণ্ডীগড়ে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:২৫ এএম ২০২৬
সালমানের নামে চণ্ডীগড়ে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের নামে চণ্ডীগড়ে তৈরি হতে যাচ্ছে একটি বড় আবাসন প্রকল্প। বহুতল এই প্রকল্পের সম্ভাব্য নাম হিসেবে ‘দ্য সালমান টাওয়ার্স’ নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। অনুষ্ঠানে সালমান খানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে তিনটি নাম নথিভুক্ত করা হয়েছে। নামগুলো হলো—‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ ও ‘সালমান খান টাওয়ার্স’। এর মধ্যে ‘দ্য সালমান টাওয়ার্স’ নামটি চূড়ান্ত করা হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এখনো কোনো নামই চূড়ান্ত হয়নি। প্রয়োজনে সম্পূর্ণ ভিন্ন নামও রাখা হতে পারে।

শুধু একটি বহুতল ভবনেই সীমাবদ্ধ থাকবে না প্রকল্পটি। আকারে এটি আরো বড় হতে পারে বলে জানা গেছে। আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে এই আবাসন প্রকল্পে। প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছে দুটি আবাসন সংস্থা—একটি স্থানীয় এবং অন্যটি আন্তর্জাতিক।

বৃহস্পতিবার মুম্বাইয়ের অনুষ্ঠানে প্রকল্পটির চূড়ান্ত নাম, নকশা ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হতে পারে। সেখানে সালমান খানের উপস্থিতি প্রকল্পটির ঘোষণা ঘিরে আগ্রহ আরো বাড়াবে বলে মনে করা হচ্ছে।

নতুন আবাসন নিয়েও আলোচনা

দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করছেন সালমান খান। ১৯৭৪ সাল থেকে গ্যালাক্সিই খান পরিবারের ঠিকানা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে সালমানের জীবন ও ক্যারিয়ার।

তবে সম্প্রতি সালমানের পরিবারের নতুন আবাসন নিয়েও খবর সামনে এসেছে। বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রের দিকে মুখ করা একটি নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি পেয়েছে খান পরিবার। ওই সম্পত্তি সালমানের মা সালমা খানের নামে রয়েছে।

নতুন ভবন নির্মাণের পর সালমান ও তার পরিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে চলে যাবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সালমান

কাজের দিক থেকে সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিকন্দর’ সিনেমায়। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। মুক্তির পর বিভিন্ন জায়গায় সিনেমাটি ফাঁস হওয়ার খবরও সামনে এসেছিল।

বর্তমানে নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত সালমান। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ। সিনেমাটির নাম প্রথমে ‘ব্যাটল অব গলওয়ান’ রাখা হয়েছিল। পরে পরিবর্তন করে ‘মাতৃভূমি’ নাম রাখা হয়। ২০২৬ সালে সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

এ ছাড়া পরিচালক বংশী পৈদিপল্লীর একটি সিনেমাতেও অভিনয় করছেন সালমান খান। এতে তার বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। দিল রাজু প্রযোজিত সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

এসি/আপ্র/০৭/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
০৭ অক্টোবর ২০২৬

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় ‘ঝিমলি’...

অল্প বয়সে কোটি টাকা আয় করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন নোবেল
০৭ অক্টোবর ২০২৬

অল্প বয়সে কোটি টাকা আয় করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন নোবেল

সংগীতজীবনের শুরুর দিকেই জনপ্রিয়তার পাশাপাশি বিপুল অর্থ উপার্জনের সুযোগ পেয়েছিলেন সংগীতশিল্পী মাইনুল...

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
০৬ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’...

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
০৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই