গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মিস ইউনিভার্সের মাহি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৪ এএম ২০২৬
শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মিস ইউনিভার্সের মাহি
ছবি

ছবি সংগৃহীত

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে মাতৃত্বকে উপজীব্য করে দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে হাজির হয়েছেন তিনি। পোশাকের মাধ্যমে তুলে ধরেছেন মা ও সন্তানের চিরন্তন ভালোবাসা এবং মাতৃত্বের বার্তা।

‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে নিজের পোশাকটি উপস্থাপন করেছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে, তার নাম মা। আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে, শিকড় ও পরিচয় খুঁজে পায়, সেটি মাতৃভূমি। আমার প্রিয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত এই পোশাক পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।’

মাহির ভাষ্য, পোশাকটি পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা—মা ও সন্তানের চিরন্তন বন্ধনের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এতে ফুটিয়ে তোলা হয়েছে জন্মের বিস্ময়, মায়ের সীমাহীন মমতা, নীরব ত্যাগ এবং সন্তানকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি। তাঁর মতে, পোশাকটির প্রতিটি নকশা ও প্রতীক মাতৃত্বের এমন এক গল্প বহন করছে, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সবার হৃদয় ছুঁতে পারে।

পোশাকের ছবিতে সাদা ও লাল রঙের শাড়িতে দেখা গেছে মাহিকে। শাড়িতে রয়েছে লাল রঙের অলংকরণ। পেছনে বৃত্তাকার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ভাস্কর্যধর্মী অবয়ব।

আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তাঁর মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।

এসি/আপ্র/২২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যে কারণে আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী
২২ নভেম্বর ২০২৬

যে কারণে আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন...

নিজেকে রূপনগরের রাজকন্যা মনে করেন সালমা
২২ নভেম্বর ২০২৬

নিজেকে রূপনগরের রাজকন্যা মনে করেন সালমা

‘আমি রূপনগরের রাজকন্যা, পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লাহ আমায় বানাইছে রূপবান’—এমন কথার সুরে নতুন গান...

বিমানে যাত্রীদের গান শোনালেন সোনু নিগম
২২ নভেম্বর ২০২৬

বিমানে যাত্রীদের গান শোনালেন সোনু নিগম

গানই যেন তাঁর জীবনের সঙ্গী। মঞ্চ হোক কিংবা অন্য কোনো জায়গা—সোনু নিগমের উপস্থিতি মানেই জমে উঠতে পারে...

নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম
২১ নভেম্বর ২০২৬

নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

বিভিন্ন রঙের পোশাকে ভিন্ন ভিন্ন সাজে ভক্তদের সামনে হাজির হন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই