গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০২ এএম ২০২৬
বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
ছবি

ছবি সংগৃহীত

আট বছরের সম্পর্ক তাদের। নানা সময়ে গুঞ্জন ছড়াত, দুই-দুই চার মিলত, তবু স্বীকার করতেন না বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তবে প্রেমটা সত্যিই ছিল, তা পরিণয়ের মধ্য দিয়ে দুনিয়ার সামনে চলে আসে। 

 

এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন তারা। বিয়ের পর কেমন চলছে দক্ষিণ ভারতীয় সিনেমার এই তারকাদ্বয়ের সংসার? সম্পর্ককে কিভাবে সুন্দর রাখেন তারা? এরকম অনেক বিষয়ে কথা বলেছেন এক সাক্ষাৎকারে। সেখানেই বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। 

দেখুন, ওর (রাশমিকা) দিকে, কিভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার আই লাভ ইউ বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’


ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের ওই সাক্ষাৎকারে দেখা যায়, কথা বলার সময় বিজয় ও রাশমিকা পরষ্পরকে পা দিয়ে ছুঁয়ে রেখেছেন। 

প্রেমময় ব্যাপারটি নিয়ে জিজ্ঞেস করা হলে বিজয় বলেন, ‘এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’ দীর্ঘদিন পর বিজয় ও রাশমিকা একসঙ্গে সিনেমা করেছেন।

‘রানাবালি’ নামের সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর। আপাতত এর প্রচারেই সময় দিচ্ছেন তারা।

ডিসি/আপ্র/০৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
০৬ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’...

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
০৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বি...

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’
০৬ অক্টোবর ২০২৬

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’

সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে...

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি
০৬ অক্টোবর ২০২৬

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

টিভি নাটকের অন্যতম সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকের অসামান্য ভালোবাসা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে