গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

বাবার পরামর্শে যে সিদ্ধান্ত বদলেছিলেন সালমান খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
বাবার পরামর্শে যে সিদ্ধান্ত বদলেছিলেন সালমান খান
ছবি

ছবি সংগৃহীত

বলিউডে দীর্ঘ অভিনয়জীবন সালমান খানের। ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি নানা বিতর্ক ও কঠিন সময়ও পার করতে হয়েছে তাকে। একসময় আদালতের মামলা, ব্যক্তিগত সম্পর্ক ও সিনেমা নিয়ে একের পর এক নেতিবাচক আলোচনা ঘিরে ছিল এই অভিনেতাকে। 

সেই সময়ই ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দশ কা দম’ সঞ্চালনার প্রস্তাব পেয়েছিলেন সালমান। পরিস্থিতির কারণে শুরুতে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। তবে বাবা সেলিম খানের পরামর্শে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি করেন অভিনেতা। 

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে প্রতিযোগীদের নিজের মতো থাকার পরামর্শ দিতে গিয়ে জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন সালমান। তিনি জানান, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘করণ অর্জুন’-এর মতো একাধিক সফল সিনেমা করার পর ছোটপর্দায় আসেন তিনি। তখন তাকে ঘিরে নানা নেতিবাচক আলোচনা চলছিল।


সালমান বলেন, “আমি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ করেছি, আরও অনেক ছবি করেছি। তার পর ছোটপর্দায় আসি। সেই সময়ে আমাকে নিয়ে সর্বত্র অনেক নেতিবাচক কথা হচ্ছিল। আদালতের মামলা থেকে সম্পর্ক, আমার ছবি-সব কিছু নিয়েই আলোচনা চলছিল।” 

এমন পরিস্থিতিতেই ‘দশ কা দম’ সঞ্চালনার প্রস্তাব পান সালমান। কিন্তু চারপাশের সমালোচনার কারণে অনুষ্ঠানটি করতে শুরুতে আগ্রহী ছিলেন না তিনি। এ নিয়ে বাবার সঙ্গে কথা বলেন অভিনেতা। সালমান জানান, তার বাবা সেলিম খান তখন তাকে নিজের ব্যক্তিত্ব ও শিক্ষার ওপর বিশ্বাস রাখার পরামর্শ দেন। বাবার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি অনুষ্ঠানটা করতে চাইছিলাম না। 

কারণ আমার বিরুদ্ধে এত কিছু বলা হচ্ছিল। সব জায়গাতেই আমাকে নিয়ে সমালোচনা হচ্ছিল। তখন বাবার সঙ্গে কথা বলি, তার পরামর্শ চাই। বাবা আমাকে বলেছিলেন, ‘তুমি কি নিজের ব্যক্তিত্ব, নিজের মন আর তোমার শিক্ষার ওপর বিশ্বাস করো না?’ আমি বলেছিলাম, ‘করি’। তখন তিনি আমাকে অনুষ্ঠানটা করতে বলেছিলেন। পাশাপাশি সেখানে নিজের মতো থাকতে বলেছিলেন।”


বাবার পরামর্শ মেনে শেষ পর্যন্ত ‘দশ কা দম’ সঞ্চালনা করেন সালমান। তার দাবি, এই অনুষ্ঠানই দর্শকের কাছে তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়। সেখানে দর্শক তাকে শুধু অভিনেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখেছিলেন। সালমান বলেন, “সেই একটি অনুষ্ঠানে মানুষ আমাকে জানতে পেরেছিল। সবাই ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘করণ অর্জুন’ বা আমার অন্য ছবিগুলোর কথা ভুলে গেল। 

তারা শুধু ‘দশ কা দম’-এ আমাকে দেখতে শুরু করলেন। কারণ সেখানে তারা কোনো অভিনেতাকে দেখেননি, একজন মানুষকে দেখেছিলেন।” 

সালমানের মতে, জীবনের সেই কঠিন সময়ে নিজের ওপর বিশ্বাস রাখা এবং বাবার পরামর্শ মেনে চলাই তাকে নতুনভাবে দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করেছিল। ‘দশ কা দম’-এর মাধ্যমে ছোটপর্দায় তার যে ব্যক্তিত্বের দিকটি দর্শকের সামনে এসেছিল, সেটি পরবর্তী সময়ে তার জনপ্রিয়তার অন্যতম অংশ হয়ে ওঠে।

ডিসি/আপ্র/৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে