গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪১ এএম ২০২৬
সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা
ছবি

তাসনুভা তিশা

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। 

রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে সরাসরি লাইভে এসে এই দুর্ঘটনার কথা নিজেই জানান তিনি। 

তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের চিত্রধারণ শেষ করে প্রাইভেট কারযোগে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনিসহ তার টিমের সদস্যরা।


পথিমধ্যে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে হঠাৎ দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। 

এই সংঘর্ষে তাদের বহনকারী গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি চালকসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে স্বস্তির বিষয় হলো, এই মারাত্মক দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছেন তারা। 

 

দুর্ঘটনার পর তাদের গাড়ির চালক একটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে কিছুদূর গিয়ে পালিয়ে যাওয়া পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হন। তবে এই সময় পিকআপ ভ্যানের চালক গাড়িটি রাস্তায় ফেলে রেখে চাবি নিয়ে পালিয়ে যায়। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে। ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তাসনুভা তিশা বলেন, ধাক্কাটি ছিল বেশ মারাত্মক প্রকৃতির। 

তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা তিনি নিজে, তার ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই কোনো বড় ধরনের বিপদের হাত থেকে একরকম অলৌকিকভাবেই রক্ষা পেয়েছেন।


ডিসি/আপ্র/৩০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে