গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

দুই আগন্তুকের নীরব সম্পর্কের ভাষ্য নিয়ে আসছে ‘আরও কিছুক্ষণ’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৪০ এএম ২০২৬
দুই আগন্তুকের নীরব সম্পর্কের ভাষ্য নিয়ে আসছে ‘আরও কিছুক্ষণ’
ছবি

ছবি সংগৃহীত

কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাওয়া মানুষের অনুভূতিগুলো কি এখনও বেঁচে আছে? এই প্রশ্নকে সামনে রেখেই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরও কিছুক্ষণ’। 

 

ব্যস্ততা আর যান্ত্রিকতায় মোড়া এক শহরে দুই অচেনা মানুষের ক্ষণিকের সাক্ষাৎ ঘিরে আবর্তিত এই গল্পের চিত্রনাট্য ও পরিচালনায় আছেন রুবায়েত মাহমুদ, আর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাদিয়া আয়মানকে। 

 

সিনেমাটির নির্মাণ-ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে রুবায়েত মাহমুদ জানান, নিজস্ব দৃষ্টিকোণ থেকে গল্প বলার তাগিদ থেকেই এই কাজে হাত দেন তিনি। তার বর্ণনায়, এটি মূলত এক ব্যস্ত ও যান্ত্রিক শহরের বুকে দুই আগন্তুকের কিছু মুহূর্তের আখ্যান—যেখানে দেখানোর চেষ্টা হয়েছে, পাথরে গড়া এই শহরেও সম্পর্কের সূত্র ধরে কীভাবে জন্ম নিতে পারে অনন্য কিছু মুহূর্ত।


শুধু গল্প বলাতেই সীমাবদ্ধ থাকেননি এই নির্মাতা, বিশেষ মনোযোগ দিয়েছেন চিত্রনাট্যের গাঁথুনিতেও। তার ভাষায়, ‘আরও কিছুক্ষণ’ নিছক একটি আখ্যান নয়, বরং সুনির্দিষ্ট এক কাঠামো বা নিয়মের ভিত্তিতে গড়া একটি রচনা। 

কেন্দ্রীয় চরিত্রে সাদিয়া আয়মানের পারফরম্যান্স নিয়ে বিশেষভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্মাতা। তার মতে, চরিত্রটি নির্মাণের জন্য শুধু সংলাপ বা দৃশ্যায়ন যথেষ্ট ছিল না—এতে মিশে ছিল বহু সূক্ষ্ম, অব্যক্ত অনুভূতি, যেগুলো সাদিয়া অত্যন্ত স্বাভাবিক ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন। 

 

সাদিয়ার বিপরীতে সিনেমাটিতে দেখা যাবে শফিন আহমেদকে, যিনি দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনচিত্র নির্মাণের জগতে সক্রিয় এবং নিজেও একজন পরিচিত নির্মাতা। অভিনয়ের জগৎটা তার জন্য সম্পূর্ণ নতুন হলেও, চরিত্রের চাহিদা অনুযায়ী তার ব্যক্তিত্ব ও পর্দা-উপস্থিতিকে যথাযথ মনে করেছেন পরিচালক রুবায়েত।


কারিগরি দিক থেকেও যথেষ্ট যত্নের ছাপ রয়েছে সিনেমাটিতে। 

 

চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন রিপন চৌধুরী, সম্পাদনা করেছেন মাজহার রনি এবং কালার গ্রেডিংয়ের কাজ সেরেছেন চিন্ময় রায়। সিনেমার আবহসংগীত ও গান কম্পোজ করেছেন জাহিদ নিরব, আর এক্সিকিউটিভ প্রযোজকের দায়িত্বে ছিলেন মো. শামীম মাহমুদ শাতু। 

 

প্রায় ২৯ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দর্শকদের সামনে মুক্তি পেতে যাচ্ছে ‘জি সিরিজ’ প্ল্যাটফর্মে।

ডিসি/আপ্র/২৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে