গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

থামছেই না অবৈধ ক্রয়বিক্রয়, আবারো দুটি ভ্যানসহ ৩৪ বস্তা সরকারি চাল জব্দ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৫৭ এএম ২০২৬
থামছেই না অবৈধ ক্রয়বিক্রয়, আবারো দুটি ভ্যানসহ ৩৪ বস্তা সরকারি চাল জব্দ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আরিফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় থামছে না অবৈধভাবে সরকারি চাল ক্রয় বিক্রি। আবারো ৩৪ বস্তা সরকারি চালবোঝাই দুটি ভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানও সদুত্তর দিতে পারেননি। তার বক্তব্য রহস্যজনক।

দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন পরিষদ এলাকায় আবারও ৩৪ বস্তা সরকারি চালবোঝাই দুটি ভ্যান সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসা করার জন্য গতিরোধ করেন গণমাধ্যমকর্মীরা। জিজ্ঞাসাবাদের শুরুতে ভ্যানচালকরা জানান, ধামশ্বর ইউনিয়ন পরিষদের খাদ্যবন্ধব কর্মসূচির চাল ঘিওর খাদ্য গুদামে যাচ্ছে। কীভাবে যাচ্ছে প্রশ্নের উওরে তারা জানান, স্থানীয় দুইজন ব্যবসায়ী দৌলতপুর উপজেলার ধামশ্বর বাজারের ডিলার নার্গিসের দোকান থেকে চালগুলো ঘিওর উপজেলা খাদ্য গুদামে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছে।

সত্যতা স্বীকার করে ব্যবসায়ী সাইদুর বলেন, ‘আমরা মাঝে মধ্যে সরকারি চাল ৯০০ টাকা বস্তা হিসেবে ক্রয় করে ঘিওর সরকারি গুদামে শফিকের মাধ্যমে ৯৬০ থেকে ১০০০ টাকা দরে বিক্রি করে থাকি।’ তিনি দাবি করেন চালগুলো ধামশ্বর বাজারের ডিলার পয়েন্ট থেকে বিতরণ করা কার্ডধারীদের কাছ থেকে কিনেছেন। কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

প্রত্যাক্ষদর্শীয় জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড যে ব্যক্তিদের দেওয়া হয়েছে, তাদের অনেকেরই ওই চাল প্রয়োজন নেই। এ জন্য কার্ডধারীরা ধামশ্বরের ডিলারের কাছ থেকে চাল সংগ্রহ না করে ডিলারের কাছে বিক্রি করে দেন।  আর একদল অসাধু ব্যবসায়ী ও সরকারি গুদামের কতিপয় ব্যক্তিরা এই চাল নিয়ে জমজমাট ব্যবসা পরিচালনা করেন।

স্থানীয় ব্যক্তিরা জানান, ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস উপযুক্ত ব্যক্তিদের কার্ড না দিয়ে যাদের কার্ড প্রয়োজন না, তাদের মাঝে কার্ড বিতরণ করেছেন। উপযুক্ত ব্যক্তিরা এই কার্ড না পাওয়ার সুযোগে কিছু অসাধু ডিলার ও গুদামের দায়িত্বে থাকা ব্যক্তিদের মাধ্যমে গোপনে এভাবেই নিয়মিত চাল বিক্রি হয়ে আসছে। এখানে ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস মিয়ার কার্ড বিতরণ নিয়েও জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘিওর খাদ্য গুদামে দায়িত্বে থাকা শফিকুল বিষয়টি অস্বীকার করেন।

গুদামটির দায়িত্বে থাকা আরেক ব্যক্তি অস্থায়ী ঝাড়ুদার নবীন উজ্জ্বলের কথা বলেন।

এ বিষয়ে অভিযুক্ত নবীন উজ্জ্বল বলেন, আপনারা যে অভিযোগ তুলে ধরেছেন- এর কিছুটা সত্যতা রয়েছে। আমাদের খাদ্যবান্ধবের ডিলার ব্যবসায়ী রফিক মৃধার মাধ্যমে আমাদের এই গুদামে চাল আসে এবং বের করা হয়। ভাই, সব জায়গাতেই তো সিন্ডিকেট।  সিন্ডিকেটের মাধ্যমে এই কার্যক্রম হয়ে থাকে বলেও তিনি জানান।

এ বিষয়ে খাদ্যবান্ধবের ওই ডিলার রফিক মৃধা সব মিথ্যা বলে দাবি করেন।

গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলীকে জনালে তাৎক্ষণিক গ্রাম পুলিশ গঙ্গাচরণ রাজবংশীকে পাঠিয়ে চালগুলো পরিষদের নিয়ন্ত্রণে নিয়ে ঊর্ধ্বতনও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে জানান। তখন গণমাধ্যমকর্মীরা উপস্থিত জনতার সামনেই তাকে চালের বস্তাগুলো গুনে বুঝে নিতে বলেন। তিনি এক এক করে মোট ৩৪ বস্তা চাউল বুঝে নিয়ে চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলীকে মুঠোফোনে জানান। তিনি চেয়ারম্যান বলেন, আমি আপনার কথা অনুযায়ী স্থানীয় সাধারণ জনগণ ও সাংবাদিকদের উপস্থিতিতে দুই ভ্যানে ৩৪ বস্তা চাউল বুঝে পাইছি। পরবর্তীতে সেই চাল চেয়ারম্যান ইদ্রিস আলীর নেতৃত্বে আবারো চলে যায়, অসাধু চক্রের হাতে।

গ্রাম পুলিশ গঙ্গাচরণ  জানান, চেয়ারম্যান মহোদয় এই চাল ব্যবসায়ীদের হাতে তুলে দিতে বলেছেন। 

এ বিষয়ে ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী গণমাধ্যমকর্মীদের জানান, গ্রাম পুলিশ গঙ্গাচরণ রাজবংশী আপনাদের তথ্য অনুযায়ী আপনাদের উপস্থিতিতে ৩৪ বস্তা চাল বুঝে পেয়েছে। কিন্তু আপনারা চলে যাওয়ার পর ধামশ্বর এলাকার শিহাব ও সাইদুর আমার গ্রাম পুলিশ গঙ্গাচরণকে ভয়ভীতি দেখিয়ে চালের বস্তাগুলো ছিনতাই করে নিয়ে গেছে। চাল উদ্ধারে আমি তাকে দৌলতপুর থানায় মামলা করার জন্য পরামর্শ দিয়েছি।

এদিকে ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেলেও ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ও গ্রাম পুলিশ গঙ্গাচরণ চাল উদ্ধারে কোনো আইনি পদক্ষেপ বা ভুমিকা পালন করেননি।

এ বিষয়ে গ্রাম পুলিশ গঙ্গাচরণ বলেন, আমি থানায় আর যাইনি। ওইদিনই সমস্যা সমাধান হয়েছে। চেয়ারম্যান আমাকে পরে দফাদার রমেলের সঙ্গে কথা বলতে বলেছেন। আমাকে রমেল দফাদার বলেছেন,  ‘আমি চেয়ারম্যান ও ইউএনও মহাদ্বয়ের সাথে কথা বলে ঝামেলা মিটমাট করেছি।’ তাই আর কোনো মামলা করা হয়নি।

এ বিষয়য়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা জানান, এভাবে চাল ক্রয়বিক্রয়ের সুযোগ নেই। আপনারা উপযুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন করেন। আমি অতিদ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আইয়ুব রায়হান বলেন, এসব বিষয় অত্যন্ত নিন্দনীয়। সরকারি চাল এভাবে ক্রয়বিক্রয় করা সম্পূর্ণ অবৈধ। আমি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

কেএমএএ/আপ্র/২৯.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার
২৯ আগস্ট ২০২৬

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার...

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে অপপ্রচারের অভিযোগ
২৯ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে অপপ্রচারের অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া গ্রামের দীর্ঘদিনের ভোগদ...

শুরু হচ্ছে লালদিয়া টার্মিনালের কাজ, বিনিয়োগ ৬৭০০ কোটি টাকা
২৯ আগস্ট ২০২৬

শুরু হচ্ছে লালদিয়া টার্মিনালের কাজ, বিনিয়োগ ৬৭০০ কোটি টাকা

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম বন্দরের...

মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী
২৯ আগস্ট ২০২৬

মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের তরুণ সমাজকে মাদক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে