গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

তাহসিফ হত্যার তিন দিন পর মামলা, আসামি অজ্ঞাত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৫৯ এএম ২০২৬
তাহসিফ হত্যার তিন দিন পর মামলা, আসামি অজ্ঞাত
ছবি

ছবি সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তিন দিন পর হত্যা মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উত্তরখান থানায় দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহসিফকে হত্যার অভিযোগ এনে তার বাবা মামলা করেছেন। মামলাটি তদন্ত করবে মরদেহ উদ্ধারের দায়িত্বে থাকা নৌপুলিশ।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া তাহসিফের বন্ধু স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে শুক্রবার মধ্যরাতে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। নৌপুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নৌপুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসি/আপ্র/৩১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুদসহ কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক
৩১ অক্টোবর ২০২৬

সুদসহ কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের...

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
৩১ অক্টোবর ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদ...

এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৬

এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জা...

তাহসিফের মৃত্যুতে মামলা করেনি পরিবার, সিদ্ধান্তহীন পুলিশ
৩১ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যুতে মামলা করেনি পরিবার, সিদ্ধান্তহীন পুলিশ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পেরিয়ে গেলেও এ ঘটন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই