গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সবচেয়ে পিছিয়ে বরিশাল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪৬ এএম ২০২৬
এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সবচেয়ে পিছিয়ে বরিশাল
ছবি

ছবি সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। বোর্ডভিত্তিক ফল বিশ্লেষণে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাস করেছেন ৫১ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী।

এ ছাড়া চতুর্থ অবস্থানে থাকা সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। পঞ্চম অবস্থানে কুমিল্লা বোর্ড, যেখানে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। ষষ্ঠ অবস্থানে দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং সপ্তম অবস্থানে রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ।

অষ্টম অবস্থানে থাকা যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। আর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বনিম্ন পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪৫ জন পাস করেছেন, ফেল করেছেন ৫৫ জন।

মাদরাসা ও কারিগরি বোর্ডের ফল

এবার মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ফলাফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা এগিয়ে থাকলেও বরিশাল রয়েছে সবচেয়ে পিছিয়ে।

এসি/আপ্র/৩১/১০/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভিকারুননিসায় জিপিএ-৫ কমেছে ৫৮ শতাংশ, কারণ জানালেন অধ্যক্ষ
৩১ অক্টোবর ২০২৬

ভিকারুননিসায় জিপিএ-৫ কমেছে ৫৮ শতাংশ, কারণ জানালেন অধ্যক্ষ

দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে চলতি বছরের এইচএসসি পরীক...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু রোববার
৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু রোববার

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীর...

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী
৩১ অক্টোবর ২০২৬

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পন...

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করেছে ৩ লাখ ৮২ জন
৩১ অক্টোবর ২০২৬

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করেছে ৩ লাখ ৮২ জন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে অংশ নিয়েও ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই