গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

সাইফের ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:১৩ এএম ২০২৬
সাইফের ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় এসেছে। মামলার অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম আদালতে দোষ স্বীকার করে নেওয়ার পাশাপাশি দয়া প্রার্থনা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগীয় হেফাজতে থাকা শরিফুল ইসলাম আদালতে এ বিষয়ে একটি আবেদন করেছেন। 

 

তার আবেদনের বিষয়ে সরকারি কৌঁসুলির কাছে জবাব চেয়েছেন আদালত। আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।


এর আগে এ মামলায় অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখ শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তার বিরুদ্ধে মারাত্মক অস্ত্রসহ ডাকাতি, গুরুতর আঘাত এবং বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিদেশি আইন ও পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালার সংশ্লিষ্ট ধারাতেও অভিযোগ রয়েছে।


২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলি খান। অভিযোগ রয়েছে, শরিফুল ইসলাম সাইফের বাড়িতে ঢুকে তার ছোট ছেলে জেহর ঘরে প্রবেশ করেন। পরিস্থিতি বুঝতে পেরে সন্তানদের রক্ষা করতে সেখানে গেলে সাইফের ওপর ছুরি নিয়ে হামলা করা হয়। পরে অভিযুক্ত পালিয়ে যান। 

 

হামলায় গুরুতর আহত হন সাইফ। পরে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার কোমর থেকে ছুরির একটি ভাঙা অংশ বের করেন। প্রায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সাইফকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 

 

মামলাটি নিয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলার মধ্যেই এবার অভিযুক্তের দোষ স্বীকারের ইচ্ছা প্রকাশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ডিসি/আপ্র/২৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তিন দশকের সুরসঙ্গী গিটারশিল্পী রাসেল খান আর নেই
২২ অক্টোবর ২০২৬

তিন দশকের সুরসঙ্গী গিটারশিল্পী রাসেল খান আর নেই

তিন দশকের বেশি সময় ধরে গিটারের সুরে দেশের বহু সংগীতশিল্পীকে সঙ্গ দেওয়া পরিচিত গিটারশিল্পী রাসেল খান...

‘বোহেমিয়ান ঘোড়া’সহ নেটফ্লিক্সে হইচইয়ের যতো কনটেন্ট
২২ অক্টোবর ২০২৬

‘বোহেমিয়ান ঘোড়া’সহ নেটফ্লিক্সে হইচইয়ের যতো কনটেন্ট

বাংলা ওটিটি প্লাটফর্ম হইচইয়ের সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নে...

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
২২ অক্টোবর ২০২৬

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি হোক বা বলিউড, রাশমিকা মান্দানার ব্যস্ততা ও সাফল্য সবখানেই। গত কয়েক বছরে বক...

এক মাস পর সরব হলেন পাভেল, দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা
২২ অক্টোবর ২০২৬

এক মাস পর সরব হলেন পাভেল, দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দীর্ঘ সময় আড়ালে ছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে