গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

স্ত্রীর বকাঝকা এড়াতে যে কৌশল নেন অমিতাভ বচ্চন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৭ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৫০ এএম ২০২৬
স্ত্রীর বকাঝকা এড়াতে যে কৌশল নেন অমিতাভ বচ্চন
ছবি

ছবি সংগৃহীত

স্ত্রীর বকুনি থেকে রেহাই পেতে আগেভাগেই সতর্ক থাকেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। শুটিংয়ের কারণে বাড়ি ফিরতে দেরি হলে পরিবারের সদস্যদের আগে থেকেই বিষয়টি জানিয়ে দেন তিনি। এমনকি এ জন্য পরিবারের সদস্যদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছেন।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক পর্বে নিজের পারিবারিক জীবনের এমন মজার অভিজ্ঞতা শেয়ার করেন অমিতাভ।

শোয়ের এক প্রতিযোগী তাকে প্রশ্ন করেন, শুটিং শেষে বাড়ি ফিরতে দেরি হলে স্ত্রী জয়া বচ্চন তাকে বকাঝকা করেন কি না। জবাবে অমিতাভ জানান, দেরি হবে বুঝতে পারলেই তিনি পরিবারের সবাইকে বিষয়টি জানিয়ে দেন।

অমিতাভ বলেন, ‘আমি জানি কী হতে পারে। তাই পরিবারের সদস্যদের নিয়ে তৈরি গ্রুপে একটি বার্তা পাঠিয়ে দিই। হাতজোড় করে তাতে লিখে দিই, শুটিং চলছে এবং ফিরতে একটু দেরি হবে। যেন আমার জন্য রাতের বেলা কেউ খাবার নিয়ে বসে না থাকে। সবাইকে আগে জানিয়ে রাখাই বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়।’

জয়াকে আগে থেকে না জানালে কী হতে পারে, সেটিও মজার ছলে জানান এই অভিনেতা। তিনি বলেন, ‘জয়াকে যদি আগে থেকে না জানাই, তাহলে নিশ্চিত বকুনি খেতে হবে। জিজ্ঞেস করবে, কোথায় ছিলে? আমাদের জানালে না কেন? এটা কি বাড়ি ফেরার কোনো সময়?’

তবে বেশি রাত হলে পরিস্থিতি কিছুটা সহজ হয়ে যায় বলেও জানান অমিতাভ। তার ভাষ্য, খুব বেশি দেরি করলে জয়া আর জেগে থাকেন না। নিজের মতো খেয়ে ঘুমিয়ে পড়েন।

আড্ডার একপর্যায়ে নিজের সংসারজীবনের আরো কিছু অভিজ্ঞতা শেয়ার করেন অমিতাভ। জানান, বাড়িতে কাজের বুয়া না থাকলে অনেক সময় ঘরের বিভিন্ন কাজ তাকেই সামলাতে হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে টুকিটাকি কাজও করেন নিজেই।

তবে রান্নাঘরে তার দক্ষতা নেই বলেই জানান এই অভিনেতা। অমিতাভ বলেন, রান্না করতে তিনি জানেন না। তাই কখনো বাইরে থেকে খাবার আনিয়ে নেন। আবার কখনো জয়ার কাছে গিয়ে হাতজোড় করে অনুরোধ করেন, ‘দেবীজি, একটু কিছু বানিয়ে দাও।’

অমিতাভ ও জয়া বচ্চনের দীর্ঘ দাম্পত্য জীবনের এমন হাস্যরসাত্মক গল্পে উঠে এসেছে তাদের সম্পর্কের ঘরোয়া ও মজার এক দিক। পর্দার বাইরের এই খুনসুটিই যেন তাদের দীর্ঘ পথচলাকে আরো প্রাণবন্ত করে তুলেছে।

এসি/আপ্র/২৯/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শিল্প দিয়েই বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন
২৯ আগস্ট ২০২৬

শিল্প দিয়েই বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন

আজ ২৯ আগস্ট পপসম্রাট মাইকেল জ্যাকসনের ৬৮তম জন্মদিন। ২০০৯ সালে পৃথিবী থেকে বিদায় নিলেও গান, নাচ ও সৃষ...

নেপালে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অপু বিশ্বাস
২৯ আগস্ট ২০২৬

নেপালে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনায় বড় ধরনের বিপদের মুখে পড়েছিল ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ত...

ফেসবুক ছাড়ার পর ভালো আছেন আসিফ আকবর
২৯ আগস্ট ২০২৬

ফেসবুক ছাড়ার পর ভালো আছেন আসিফ আকবর

সমসাময়িক তারকাদের মধ্যে গায়ক আসিফ আকবর তুলনামূলক দেরিতে ফেসবুক ব্যবহার শুরু করেছিলেন। তবে শুরু করার...

প্রেমের নাটক-সিনেমা বন্ধের দাবিতে নোটিশের প্রতিবাদে ৭ সংগঠন
২৮ আগস্ট ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের দাবিতে নোটিশের প্রতিবাদে ৭ সংগঠন

প্রেমভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ এবং সম্প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়ে আইনি নোটিশ দে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে