গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

দেহরক্ষীকে ভাইয়ের মর্যাদা দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:০২ এএম ২০২৬
দেহরক্ষীকে ভাইয়ের মর্যাদা দিলেন দীপিকা
ছবি

ছবি সংগৃহীত

ভাই-বোনের ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত উৎসব রাখিবন্ধন, যা ভারতে পালিত হয় বিপুল সমারোহে। 

সাধারণ মানুষের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাও নিজেদের ভাইয়ের হাতে রাখি পরিয়ে এই উৎসবে অংশ নিয়ে থাকেন নানা রীতি-আচার মেনে। তবে রক্তের সম্পর্ক নেই, এমন মানুষকেও কোনো কোনো অভিনেত্রী ভাইয়ের মর্যাদা দিয়েছেন। 

এই সম্পর্কের ভিত্তি মূলত পারস্পরিক আস্থা, নির্ভরতা এবং সম্পর্কের গভীরতা।


এমনই একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন নায়িকা দীপিকা পাড়ুকোন। তিনি রাখি বাঁধেন জালালউদ্দিন শেখের হাতে, যিনি বলিউডে পরিচিত জালাল নামে। দীর্ঘদিন ধরে দীপিকার নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন এই ব্যক্তি। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে এই তথ্য। 

 

বিভিন্ন অনুষ্ঠান, সিনেমার প্রচারণা, সেলিব্রেটি অনুষ্ঠান কিংবা ব্যক্তিগত সফর প্রতিটি ক্ষেত্রেই দীপিকার পাশে ছায়ার মতো উপস্থিত থাকতে দেখা যায় জালালকে। দীর্ঘ এক দশক ধরে চলা এই পেশাগত সম্পর্ক ধীরে ধীরে রূপ নিয়েছে এক পারিবারিক বন্ধনে। 

 

প্রতি বছর রাখিবন্ধন উৎসবের দিনে জালালের হাতে রাখি পরিয়ে তাকে বিশেষ সম্মান জানান দীপিকা। উল্লেখযোগ্য বিষয় হলো, দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালনের জন্য বছরে ৮০ লাখ রুপি পারিশ্রমিক পেয়ে থাকেন জালাল।


এদিকে অনুরূপ আরেকটি সম্পর্কের নজির দেখা গেছে হিন্দি সিনেমার জগতে। পরিচালক সাজিদ খানকে নিজের ভাইয়ের মতোই মনে করেন শাহরুখ খানের স্ত্রী তথা প্রযোজক গৌরী খান। প্রতি বছর রাখিবন্ধনের দিনে সাজিদের হাতে রাখি পরিয়ে থাকেন গৌরী। 

 

এই সম্পর্কের পেছনে রয়েছে বহু বছরের এক পারিবারিক সংযোগ—সাজিদের বোন ফারাহ খান ও শাহরুখ খানের পরিবারের মধ্যে গড়ে ওঠা দীর্ঘদিনের বন্ধুত্ব। 

 

দুই পরিবারের এই ঘনিষ্ঠতা থেকেই ধীরে ধীরে গৌরী ও সাজিদের মধ্যকার সম্পর্কও রূপ নিয়েছে ভাই-বোনের মতো এক নিবিড় বন্ধনে।

ডিসি/আপ্র/২৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাইফের ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়
২৯ আগস্ট ২০২৬

সাইফের ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় এসেছে। মামলার অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলা...

সমালোচনার জবাবে আইনি নোটিশ পাঠিয়ে বিতর্কে যশ
২৯ আগস্ট ২০২৬

সমালোচনার জবাবে আইনি নোটিশ পাঠিয়ে বিতর্কে যশ

মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘...

দুই আগন্তুকের নীরব সম্পর্কের ভাষ্য নিয়ে আসছে ‘আরও কিছুক্ষণ’
২৯ আগস্ট ২০২৬

দুই আগন্তুকের নীরব সম্পর্কের ভাষ্য নিয়ে আসছে ‘আরও কিছুক্ষণ’

কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাওয়া মানুষের অনুভূতিগুলো কি এখনও বেঁচে আছে? এই প্রশ্নকে সামনে রেখেই নির্মিত...

স্ত্রীর বকাঝকা এড়াতে যে কৌশল নেন অমিতাভ বচ্চন
২৯ আগস্ট ২০২৬

স্ত্রীর বকাঝকা এড়াতে যে কৌশল নেন অমিতাভ বচ্চন

স্ত্রীর বকুনি থেকে রেহাই পেতে আগেভাগেই সতর্ক থাকেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। শুটিংয়ের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে